সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড তারকাদের সন্তানদের নিয়ে মাতামাতি নতুন কোনও ব্যাপার নয়৷ তা যদি আবার হয় কিং খানের সন্তান৷ তাই সুহানাকে নিয়েও চর্চা কম হয়নি বলি জগতে৷ রূপোলি পর্দায় পা রাখতে চলেছেন সুহানা৷ বলি মহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল সেই গুঞ্জন৷ চর্চা চলছিল, করণ জোহরের মতো বড় পরিচালকের হাত ধরেই নাকি সিনে দুনিয়ায় ডেবিউ হতে চলেছে শাহরুখ-কন্যার৷ এখনও যদিও সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি৷ তবে এরই মধ্যে ফটোশুট করে ফেললেন সুহানা৷
[জন্মদিনে ‘ট্রাজেডি ক্যুইন’ মীনা কুমারীকে শ্রদ্ধা গুগল ডুডলের]
ভোগ ম্যাগাজিনের কভার পেজে অভিষেক হয়েছে সুহানার৷ অগোছালো চুল, চোখের মায়া ও ঔজ্জ্বল্য যেন ফুটে উঠছে কিং খানের মেয়ের চোখে মুখে৷ এটাই যে তার প্রথম ফটোশুট তা ছবি দেখে বোঝার কোনও অবকাশ নেই৷ নিজের মেয়েকে দেখে বেজায় খুশি বাবা৷ ম্যাগাজিন লঞ্চ করলেন শাহরুখ নিজেই৷ ভোগ ম্যাগাজিনের কভার পেজের ছবি টুইটও করেন কিং খান৷ টুইটে তিনি লেখেন, ‘‘মনে হল, আরও একবার সুহানাকে কোলে তুললাম৷’’ ভোগকে ধন্যবাদও জানান শাহরুখ৷ ভার্চুয়ালি মেয়েকে ভালবাসা ও অভিনন্দনও জানান তিনি৷
[‘দিলবর’ গানে দুই ‘দঙ্গল’-কন্যার নাচ, ভিডিও মন কাড়ল নেটিজেনদের]
Holding her in my arms again thanks to Vogue. ‘What imperfect carriers of love we are…” except when it comes to our children. So sending u all my love & a big hug. Hello Suhana Khan! pic.twitter.com/RrkhJ8kfz5
— Shah Rukh Khan (@iamsrk) July 31, 2018
[‘আট মাস কাজ পাইনি’, কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক অদিতি]
শুধু বাবাই নয়৷ মডেলিং জগতে মেয়ের অভিষেকে গর্বিত মা গৌরী খান৷ নিজের টুইটার হ্যান্ডেলে ম্যাগাজিনের ফটোশুটের ভিডিও পোস্ট করেন তিনি৷ বাদশা ঘরণীর পোস্ট করা ভিডিওটি প্রায় ১ মিনিট ২৯ সেকেন্ডের৷ ফটোশুটের নানা ভঙ্গিতে ফুটে উঠেছে অষ্টাদশী সুহানার গ্ল্যামার৷ চোখের জাদুতে ইতিমধ্যেই বহু মানুষের মন ছুঁয়েছে এই নিউ কামার৷
Awesome shoot with Suhana… @VOGUEIndia.
Photographed by: @Errikos_Andreou Styled by: @Anaita_Adajania
Hair: @YianniTsapatori pic.twitter.com/TbxuCjZ5Os— Gauri Khan (@gaurikhan) July 31, 2018
[অক্ষয়ের বদলে গুলশন কুমারের বায়োপিকে দেখা যাবে রণবীরকে?]
কিং খানের মতোই নিজের মেয়ের ছবি টুইটও করেছেন গৌরী৷ ভোগ ম্যাগাজিন কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন তিনি৷ গৌরী লেখেন,‘‘একটা নতুন যুগের সূচনা হল৷ সুহানার সঙ্গে পরিচিত হন৷’’
Thank you @VOGUEIndia for Suhana’s shoot…
Photographed by: @Errikos_Andreou
Styled by: @Anaita_Adajania
Hair: @YianniTsapatori pic.twitter.com/AFCXhVTwPB
— Gauri Khan (@gaurikhan) July 31, 2018
সর্বশেষ খবর
-
শেষ সূর্য জমানা! ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স, প্রথমবার জাতীয় দলে বৈভব
-
আউট হয়েও বাঁচলেন ‘ধুরন্ধর’ রাহুল! ‘ওকে অস্কার দাও’, বললেন প্রাক্তন ক্রিকেট তারকা
-
শওকত মোল্লাই ‘মূল সন্দেহভাজন’, ভাঙড়ে বিস্ফোরণ কাণ্ডে বিবৃতি জারি এনআইয়ের
-
‘পশ্চিমবঙ্গে ডিম এখন খুব সস্তা’, চড়া সুর যশের, বিজেপি ক্ষমতায় আসতেই ‘জেগে উঠলেন’?
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি