সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শার্লিন চোপড়ার বিরুদ্ধে এবার মানহানির মামলা করলেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। রাজ ও শিল্পার আইনজীবীর তরফ থেকে জানা গিয়েছে শার্লিনের বিরুদ্ধে ৫০ কোটি টাকা মানহানির মামলা করেছেন এই তারকা দম্পতি।
কয়েকদিন আগে রাজ কুন্দ্রা (Raj Kundra) ও শিল্পা শেট্টিকে (Shilpa Shetty) নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী শার্লিন চোপড়া (Sherlyn Chopra)। রাজ ও শিল্পার নামে যৌন নির্যাতন ও মানসিক অত্যাচারের অভিযোগ এনে এফআইআর করেছিলেন শার্লিন। সেই এফআইআরের বিরুদ্ধেই এবার পাল্টা দিলেন রাজ ও শিল্পা।
এফআইআর নিয়ে সংবাদ সংস্থাকে শার্লিন জানিয়েছিলেন, ‘রাজ আমার উপর যৌন নির্যাতন করেছেন। শুধু তাই নয়, আমাকে ঠকিয়েছেন এবং হুমকিও দিয়েছেন।’ শুধু তাই নয়, শার্লিন রাজ কুন্দ্রার সঙ্গে সঙ্গে শিল্পা শেট্টির বিরুদ্ধেও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন।
[আরও পড়ুন: ‘নিজেকে হিন্দু বলে পরিচয় দিও না’, জুতো পরে গণেশ মূর্তির উপর বসায় ট্রোলড শ্রাবন্তী]
এর আগে, ২০২১ সালের এপ্রিল মাসে রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন যৌন হেনস্তার মামলা করেছিলেন শার্লিন। সেই মামলারই তথ্য এতদিন বাদে এল সামনে। শার্লিনের অভিযোগ রাজ কুন্দ্রা তাঁকে জোর করে চুমু খায়!
শার্লিনের কথায়, ২০১৯ সালের শুরুর দিকে আমার সহকারীকে ফোন করেন রাজ। রাজ আমার নামে একটি অ্যাপ তৈরি করার কথা বলেছিলেন। তারপর হঠাৎ আমার বাড়িতে এসে হাজির হন রাজ। রাজের সঙ্গে এই অ্যাপ নিয়ে বচসাও হয় আমার। তারপরই হঠাৎ আমাকে জোর করে চুমু খেতে শুরু করেন রাজ! আমি বাধা দিলেও, রাজ আমার কথা শোনেননি।

শার্লিন আরও জানান, শিল্পার সঙ্গে সম্পর্ক খুব একটা ভাল ছিল না রাজের। সেই দুঃখও প্রকাশ করেছিলেন রাজ কুন্দ্রা। মঙ্গলবার মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার প্রপার্টি সেলের আধিকারিকদের সামনে নিজের বয়ান রেকর্ড করেছেন শার্লিন।

অ্যাডাল্ট ভিডিওর জগতে বেশ পরিচিত নাম শার্লিন চোপড়া। প্রায় দিনই সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও পোস্ট করেন শার্লিন। শোনা যায়, বহু আগে রাজের প্রজেক্টে কাজ করেছিলেন শার্লিন। সূত্রের খবর মানলে সেই সময়ও এক একেকটি প্রজেক্টের জন্য রাজের কাছ থেকে ৩০ লক্ষ টাকা পেতেন শার্লিন চোপড়া। এমন ১৫ থেকে ২০টি প্রজেক্টে কাজ করেছিলেন এই মডেল অভিনেত্রী।
[আরও পড়ুন: ‘অবশেষে বিয়েটা হচ্ছে!’ ঐন্দ্রিলার সঙ্গে ‘লাভ ম্যারেজে’র ভিডিও শেয়ার করলেন অঙ্কুশ]
সর্বশেষ খবর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার
-
চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন