Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
Kapil Sharma

‘ক্যাপস ক্যাফে’র ঢিল ছোড়া দূরত্বে চলল গুলি! কপিলকে প্রাণনাশের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

মিডিয়া রিপোর্ট মোতাবেক, কপিলের ‘ক্যাপস ক্যাফে’ সংলগ্ন একটি ক্যাফেতে গুলি চালিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। কপিলের ক্যাফের সঙ্গে সংযুক্ত বলেই বিষ্ণোই গ্যাং ফের হামলা চালিয়েছে বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১১:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১১:১১

options
link
‘ক্যাপস ক্যাফে’র ঢিল ছোড়া দূরত্বে চলল গুলি! কপিলকে প্রাণনাশের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের zoom
কপিলের ক্যাপস ক্যাফে’ সংলগ্ন ক্যাফেতে গুলি বর্ষণ!

বিপদের কালো মেঘ যেন কিছুতেই কাটছে না! জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার কানাডার ক্যাফের ঢিল ছোড়া দূরত্বে একটি ক্যাফেতে গুলিবর্ষণ! মিডিয়া রিপোর্ট মোতাবেক, কপিলের ‘ক্যাপস ক্যাফে’ সংলগ্ন একটি ক্যাফেতে গুলি চালিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। কপিলের ক্যাফের সঙ্গে সংযুক্ত বলেই বিষ্ণোই গ্যাং ফের হামলা চালিয়েছে বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে। ওই ক্যাফেতে গুলি চলার ঘটনায় ফের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী তা বলাই বাহুল্য। সমাজমাধ্যমে একটি পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল।

‘টাইসন বিষ্ণোই জোরা সিন্ধু’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গুলি চালানোর দায় স্বীকার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। কাপিল শর্মা এবং ক্যাফের মালিক দু’জনকেই মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, পোস্টের মাধ্যমে জনপ্রিয় এই ভারতীয় কমেডিয়ানকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, তিনি যদি তাদের নির্দেশ মেনে না চলেন তাহলে ওই রেস্তরাঁর মতোই পরিণতি হবে। ঘটনাটি ঘটেছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরের চাই সুট্টা বার’ ক্যাফেতে, যা ‘ক্যাপস ক্যাফে’-র পাশেই অবস্থিত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, এই পোস্টের সত্যতা এবং নির্দিষ্ট অপরাধচক্রের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের কোনও যোগসূত্র আছে কিনা তা এখনও আইনিভাবে নিশ্চিত করা হয়নি। তবে একজন সেলিব্রিটিকে প্রাণনাশের হুমকি এবং একটি আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে প্রকাশ্য গুলিবর্ষণের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ফের বিষ্ণোই গ্যাময়ের নিশানায় কপিল শর্মার ক্যাফে!

সাম্প্রতিক অতীতে ‘কিস কিসকো পেয়ার করুঁ ২’–এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে নিজের ক্যাফেতে গুলিচালনার ঘটনায় মুখ খুলেছিলেন কপিল। তাঁর প্রতিক্রিয়া, “আমার মনে হয় ওখানকার পুলিশ এবং আইন কেউই হয়তো এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করার পক্ষে যথেষ্ট ক্ষমতাবান নয়।” প্রসঙ্গত, কানাডায় কাপিল শর্মার ক্যাফে লক্ষ্য করে হামলার এই ঘটনাগুলি যেন ২০২৫ সাল থেকেই একটি ধারাবাহিকতার অংশ হয়ে উঠেছে।

প্রথম গুলিচালনার ঘটনাটি ঘটে ওই বছরের ১০ জুলাই। ক্যাফে উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই আচমকা গুলিবর্ষণ। এরপর একই বছরের ৭ আগস্ট ফের টার্গেট কপিল শর্মার ক্যাফে, চলে একাধিক রাউন্ড গুলি। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে অক্টোবরের মাঝামাঝি যখন চার মাসের ব্যবধানে তৃতীয়বার ক্যাফেটিকে লক্ষ্য করে হামলা হয় এবং লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ায় এর দায় স্বীকার করে নেয়।

কপিলের ক্যাফের পাশের ক্যাফেতে গুলি বর্ষণ!

২০২৪ সালের আগস্ট মাসে কানাডায় কপিল শর্মার সদ্য উদ্বোধন হওয়া বিলাসবহুল ক্যাফেতে হামলা চালিয়েছিল খলিস্তানিরা। কয়েক রাউন্ড গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয় রেস্তরাঁর কাচের দেওয়াল। পরবর্তীতে সেই ক্যাফেতে দু’বার হামলা চালায় বিষ্ণোই গ্যাং। দুই নিষিদ্ধ গোষ্ঠীর হামলার ‘অভিশপ্ত পর্ব’ কাটিয়ে বছরশেষে দুবাইতে নতুন ‘ফুড জয়েন্ট’ খোলেন কপিল শর্মা। তবে এই ঘটনার ধারাবাহিকতা বিষ্ণোই গ্যাংয়ের ভয় দেখানোর স্ট্র্যাটেজি হয়ে উঠেছে বললে অত্যুক্তি হবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.