সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনায় গুরুতর আহত সংগীত শিল্পী সৌমিত্র রায়। সোমবার বিকেলে উইপ্রো মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। বর্তমানে বিধাননগর হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, এদিন বিকেলে ইকো পার্কের দিক থেকে আসছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সৌমিত্র রায়। উইপ্রো মোড়ের কাছে সেতুতে উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। এরপরই ছিটকে গিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা দেয় গায়কের গাড়িটি। গুরুতর আহত হন সৌমিত্রবাবু। বিধাননগর থানার পুলিশ আধিকারিকরা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। ইতিমধ্যেই সেখানে চিকিৎসা শুরু হয়েছে সৌমিত্রর।
[আরও পড়ুন: হিন্দু হস্টেলের সমস্যা সমাধানের দাবি, প্রেসিডেন্সির উপাচার্যকে ঘেরাও পড়ুয়াদের]
হাসপাতালের তরফে জানা গিয়েছে, বুকে ও পায়ে গুরুতর চোট রয়েছে তাঁর। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সূত্রের খবর, দুর্ঘটনার জেরে দুমড়ে গিয়েছে সংগীত শিল্পীর গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি যে গাড়িটিতে ধাক্কা দিয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিও। পুলিশের তরফে জানানো হয়েছে, কী কারণে এই দুর্ঘটনা, দুর্ঘটনার সময় গাড়ির গতি কত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: বিজেপির অভিনন্দন যাত্রায় ছাত্রীকে হেনস্তার প্রতিবাদ, পাটুলিতে পালটা পথসভা নাগরিকদের]
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক