সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোলা পিঠে এলো চুল। তাতেই যেন রৌদ্রছায়ার খেলা। ঠোঁটের ফাঁকে আঙুল। চোখে একরাশ দুষ্টুমি। এভাবেই ক্যামেরার সামনে মোহময়ী হয়ে পোজ দিলেন সোহিনী সরকার (Sohini Sarkar)।
ক্যামেরার সামনে বরাবর স্বচ্ছন্দ সোহিনী। সিনেমা-সিরিজের পাশাপাশি মঞ্চেও চুটিয়ে অভিনয় করছেন। অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত ‘মন্দার’ সিরিজে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। লাস্য ও ক্ষুরধার বুদ্ধির যথাযথ সংমিশ্রণে তিনি যেন ‘লেডি ম্যাকবেথ’ হয়ে উঠেছিলেন। পালটে ফেলেছিলেন নিজের কথা বলার ভঙ্গিও।
[আরও পড়ুন: এবার দক্ষিণে সলমন ম্যাজিক, তেলুগু ছবিতে সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে জুটিতে দাবাং খান]
এবারে ক্যামেরার সামনে মোহময়ী হয়ে ধরা দিয়েছেন অভিনেত্রী। কোনও ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেছেন সোহিনী। শুধু হ্যাশট্যাগে কিছু শব্দ ব্যবহার করেছেন। নায়িকার এই রূপের আগুনে মুগ্ধ অনেকেই। কেউ লিখেছেন ‘ম্যাগনেটিক বিউটি’, কেউ আবার ‘গর্জিয়াস’ আখ্যা দিয়েছেন। আরও অনেক বিশেষণে নায়িকাকে ভূষিত করেছেন নেটিজেনরা।
কিছুদিন আগেই শোনা গিয়েছিল, ফের ব্যোমকেশ হিসেবে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। আর তাঁর বিপরীতে সত্যবতীর ভূমিকায় অভিনয় করবেন সোহিনী। রটনা ঘটনায় পরিণত হতে বেশি সময় লাগেনি। গত ২৭ ফেব্রুয়ারি অরিন্দম শীল পরিচালিত ছবির ফার্স্ট লুক প্রকাশ করেন অভিনেত্রী।
View this post on Instagram
এর আগেও টলিপাড়ার এই জুটিকে ব্যোমকেশ-সত্যবতী হিসেবে বড়পর্দায় দেখা গিয়েছে। দর্শক মহলে প্রশংসাও পেয়েছেন দু’জনে। তবে সে ছবিতে অজিতের ভূমিকায় ছিলেন ঋত্বিক চক্রবর্তী। নতুন ছবিতে এই চরিত্রে দেখা যাবে সুহার্ত্র মুখোপাধ্যায়কে।

[আরও পড়ুন: ‘কাশ্মীর ফাইলস’ ছবির সমালোচনায় স্বরা ভাস্কর, ‘আপনি চুপ করুন’, মন্তব্য নেটিজেনদের]
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?

