সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তার শিকার সোমলতা৷ শুক্রবার ধূপগুড়ির একটি স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শিল্পী৷ অভিযোগ, ওই স্কুলেরই শিক্ষক অর্ণব সাহা সোমলতাকে মত্ত অবস্থায় মঞ্চে উঠে হেনস্তা করে৷ বাধ্য হয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন গায়িকা৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে৷ ফেসবুক লাইভে শুক্রবার অনুষ্ঠানের অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানান গায়িকা৷ ঘটনার সমালোচনায় সরব নেটিজেনরা৷
[ফের বিজেপির বিরোধিতা, মানবাধিকার নিয়ে বড় মঞ্চে নাসিরুদ্দিন]
মঞ্চে গান গাইতে উঠে হেনস্তার শিকার হয়েছেন একাধিক গায়ক-গায়িকা৷ ইদানীং এই অভিযোগ তুলেছেন অনেকেই৷ এবার একই অভিযোগে সরব বিখ্যাত গায়িকা সোমলতা৷ মঞ্চে উঠে হেনস্তার শিকার হলেন তিনি৷ ফেসবুক লাইভে নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করলেন গায়িকা৷ ঠিক কী হয়েছিল? শুক্রবার ধূপগুড়ির একটি স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান ছিল৷ ওই স্কুলেই নিজের ব্যান্ডের সদস্যদের সঙ্গে গান গাইতে গিয়েছিলেন সোমলতা৷ অভিযোগ, ওই স্কুলেরই শিক্ষক অর্ণব সাহা তাঁকে মঞ্চে উঠে হেনস্তা করে৷ মঞ্চে উঠে ওই শিক্ষক ছাত্রছাত্রীদের উসকানিমূলক মন্তব্যের পাশাপাশি গায়িকার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যও করে৷ শুধু গায়িকাই নন, অপমান করা হয় তাঁর দলে থাকা অন্যান্য শিল্পীদেরও৷ পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ওই শিক্ষকের লোকজন তাদের উপর হামলা করে বলে অভিযোগ৷ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ৷ পরে যদিও উত্তরবঙ্গ জেলা পুলিশের উদ্যোগে কোনওক্রমে ওই স্কুল থেকে হোটেলে পৌঁছান গায়িকা৷ এমনকী পুলিশ তাঁদের বিমানবন্দরেও পৌঁছে দেয়৷
[স্বস্তিকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল? জানালেন অনির্বাণ]
শিক্ষকের এমন আচরণে রীতিমতো বিরক্ত হয়েছেন গায়িকা৷ অন্য জেলায় গিয়ে অনুষ্ঠান করার ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান সোমলতা৷ তাঁর ফেসবুক লাইভ নিয়েই এখন নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা৷ শুধু সোমলতাই নন, অভিযুক্ত ওই শিক্ষকের শাস্তিরও দাবি জানিয়েছেন নেটিজেনরা৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার