সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু সেলিব্রিটি #MeToo নিয়ে সরব হয়েছেন৷ এবার সেই তালিকায় নাম জুড়লেন সংগীত শিল্পী সোনা মহাপাত্র৷ তাঁর অভিযোগ, কৈলাস খের তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করেন৷ সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সরব হয়েছেন সোনা৷
(1) I met Kailash for coffee in Prithvi Café to discuss a forthcoming concert where both our bands were playing & after the usual, a hand on my thigh with lines likes, your so beautiful, feel so good that a ‘musician got you’ (Ram) not an actor. I left not soon after. (1) https://t.co/Cfz8Hf4sdP
Advertisement— SONA (@sonamohapatra) October 9, 2018
[যুবককে ধাক্কা, প্রতীক বব্বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের]
একটি কনসার্ট নিয়ে আলোচনার জন্য ক্যাফেতে কৈলাস খেরের সঙ্গে দেখা করেন সোনা৷ তাঁর অভিযোগ, ক্যাফেতে দেখা হওয়ার পর থেকে সুন্দরী বলে ফ্লার্ট করেন কৈলাস৷ এমনকী, সংগীত পরিচালক তাঁর হাঁটুর উপরেও স্পর্শ করে বলে অভিযোগ সোনার৷ এরপর থেকে আর কোনওদিনই তিনি কৈলাসের সঙ্গে একা দেখা করার সাহস পাননি বলেও জানান ওই গায়িকা৷ এরপর ঢাকায় একটি সংগীতানুষ্ঠানে যাওয়ার কথা ছিল সোনার৷ কৈলাস খের চক্রান্ত করে তাঁকে অপমান করেন বলেও অভিযোগ গায়িকার৷ ওই অনুষ্ঠানের আগে গ্রিন রুমে কৈলাস তাঁকে কটূক্তি করেন বলেও জানান সোনা৷ গায়িকার স্বামী রাম সম্পথকেও কৈলাস অপমান করেন বলেও অভিযোগ তাঁর৷ টুইট করে নেটিজেনদের কাছে কৈলাস খেরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন সোনা৷ তবে কেন এতদিন পর কৈলাস খেরের কুকীর্তি নিয়ে সরব হলেন সোনা, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন করেছেন নেটিজেনদের একাংশ৷ পালটা টুইটে জবাবও দিয়েছেন গায়িকা৷ সোনা টুইটে লেখেন, ব্যক্তিগত জীবনের সমস্যা কীভাবে, কখন জানাবেন তিনি, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত৷ এ বিষয়ে কারও পরামর্শ শুনতে চান না বলেও জানান গায়িকা৷
[মারধর করে চোয়াল ভেঙে দিয়েছিলেন প্রযোজক, বিস্ফোরক অভিনেত্রী ফ্লোরা]
শুধু সোনাই নন, কৈলাস খেরের বিরুদ্ধে আগেও শ্লীলতাহানির অভিযোগে সরব হয়েছেন এক মহিলা সাংবাদিক৷ অভিযোগ, সাক্ষাৎকার নেওয়ার সময় কৈলাস খের তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করেন৷ নিজের বিরুদ্ধে ওঠা একের পর এক শ্লীলতাহানির অভিযোগ খারিজ করে দিয়েছেন কৈলাস খের৷ তিনি বলেন, ‘‘যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন আমি মহিলাদের কতটা সম্মান করি৷ তারপরেও প্রথমে এক সাংবাদিক এবং পরে গায়িকা সোনার শ্লীলতাহানির অভিযোগে আমি দুঃখিত৷’’
সর্বশেষ খবর
-
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!
-
মুম্বইয়ের ইসকন মন্দিরে ত্রিপক্ষীয় জোট, বৈদিক শিক্ষায় কর্পোরেট বিশ্বকে জুড়বে বি.আর.সি.
-
আম্পায়ারকে মায়ের দিব্যি! তিলকের স্লেজিংয়ের ‘বদলা’, দলীপ ফাইনালে শিরোনামে শুধুই বৈভব
-
মদ্যপ অবস্থায় মণ্ডপে প্রবেশ নিষেধ, বিরাট সিদ্ধান্ত কলকাতার এই পুজো কমিটির