Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Sourav Darshana

সৌরভ-দর্শনার জমজমাট গায়ে হলুদ পর্ব, গোধূলি লগ্নেই হবে শুভদৃষ্টি

কীরকম সাজলেন দর্শনা ও সৌরভ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৩, ১২:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৩, ১২:২১

options
link
সৌরভ-দর্শনার জমজমাট গায়ে হলুদ পর্ব, গোধূলি লগ্নেই হবে শুভদৃষ্টি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকাল থেকেই টলিপাড়ায় বিয়ের সানাই। গোধূলি লগ্নেই চারহাত এক হবে সৌরভ ও দর্শনার। ইতিমধ্য়েই হয়ে গিয়েছে সৌরভ ও দর্শনার বৃদ্ধি অনুষ্ঠান। তাঁরা সেরে ফেলেছেন গায়ে হলুদও। গায়ে হলুদ অনুষ্ঠানে সাদা পাঞ্জাবি ও ধুতিতে দেখা গেল সৌরভকে। অন্যদিকে, হলুদ শাড়িতে দর্শনা সাজলেন সাবেকি সাজে। পরনে সোনার গয়না।

ইতিমধ্যেই মিষ্টি কনের বিয়ের নিয়ম পালনের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই অভিনেত্রীকে দেখা গেল লাল পাড় সাদা শাড়ি পরনে। মাথায় শোলার মুকুট। স্বল্প গয়নায় দিব্যি লাগছে দর্শনা বণিককে। অধিবাসের পর নিয়ম মেনে বৃদ্ধি পালনও হল অভিনেত্রীর। দর্শনার হাতে লাল সুতো পরিয়ে দিলেন তাঁর বাবা। মেহেন্দির ডিজাইন হালকা হলেও সুন্দর। টলিউড সুন্দরীর দাদা আমেরিকা থেকে এসেছেন স্ত্রী সন্তানকে নিয়ে। আলোয় সেজে উঠেছে টলিউড অভিনেত্রীর বাড়ি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিয়ে মানেই কাছের মানুষদের কাছে সাজগোজ। দর্শনাকে সুন্দর করে সাজিয়ে দিলেন তাঁর বউদি। প্রসঙ্গত দিন কয়েক আগেই সৌরভ-দর্শনাকে (Saurav Weds Darshana) আইবুড়ো ভাত খাইয়েছেন ইন্ডাস্ট্রির কাছের বন্ধুরা। সেই তালিকায় রয়েছেন নীল-তৃণাও।

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’ রণবীরকে ভুলে ‘বাহাদুর’ ভিকির কোলে তৃপ্তি! ভাইরাল ছবি]

প্রসঙ্গত, কলকাতার এক বিলাসবহুল হোটেলে বসছে বিয়ের আসর। অধিবাস থেকে গায়ে হলুদ সব অনুষ্ঠানের জন্যই বেনারসি শাড়ি বেছে নিয়েছেন দর্শনা। অধিবাসে পরবেন তসর বেনারসি। গায়ে হলুদে হলুদ রঙের বেনারসি। আর বিয়েতে পরবেন লাল টুকটুকে বেনারসি। গোটা শাড়িতে থাকবে রুপোর কাজ। দর্শনার পছন্দেই তৈরি হয়েছে এই স্পেশাল শাড়ি। বৌভাতে ফুসিয়া গোলাপি বেনারসিতেই সাজবেন দর্শনা। সৌরভ পরবেন তসরের ধুতি, জামদানি ও কাঁথার কাজের কুর্তা। বিয়ের মেনুতেও বাঙালি খাবারকেই অগ্রাধিকার দিচ্ছেন দর্শনা ও সৌরভ।

[আরও পড়ুন: সইফের ছেলে ইব্রাহিমের সঙ্গে শ্রীদেবীকন্যা খুশির রোম্যান্স! নেপথ্যে কি করণ জোহর?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.