সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে লাল পাড় সাদা শাড়ি। কপালে সিঁদুরে টিপ। ছোট্ট দুল। শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) যেন স্নিগ্ধ সুন্দরী। সোমবার দুপুরে তারাপীঠে পুজো দিলেন টলিউড অভিনেত্রী। একেবারে মন্দিরের গর্ভগৃহ থেকে ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। সেখানেই দেখা গেল নিষ্ঠা ভরে পুজোর ডালা নিয়ে মা তারার আরাধনা করতে নায়িকাকে।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পাখির চোখ এখন ‘দেবী চৌধুরানী’। খুব শিগগিরিই শুরু হবে ছবির শুটিং। সম্প্রতি ডাকাত রানির লুকে ধরাও দিয়েছেন অভিনেত্রী। যেখানে কখনও শ্রাবন্তীকে গলায় রুদ্রাক্ষ পরে কপালে তিলক কেটে হাতে তীর-ধনুক নিয়ে রণং দেহি মেজাজে দেখা গিয়েছে। আবার কখনও বা ‘দেবী চৌধুরানী’ হয়ে ওঠার আগে শান্তশিষ্ট সরলা গৃহবধূর অবতারে ধরা দিয়েছেন। শ্রাবন্তীর লুক প্রকাশ্যে আসতেই এই সিনেমা নিয়ে অনুরাগীদের উন্মাদনা স্বাভাবিকভাবেই বেড়ে দ্বিগুণ হয়েছে। আর সেই ছবির শুটিং শুরু হওয়ার আগেই তারাপীঠে পুজো দিলেন অভিনেত্রী।
[আরও পড়ুন: তুতো বোন রানির সঙ্গে ‘তু তু ম্যায় ম্যায়’! ‘কফি উইথ করণ’ ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি কাজলের]
View this post on Instagram
প্রেম-বিয়ে, বিচ্ছেদের জেরে একাধিকবার শ্রাবন্তী সংবাদের শিরোনামে এসেছেন। তবে কাজ থামিয়ে রাখেননি। কারণ অভিনেত্রী যে জীবনে খুশি থাকার মন্ত্রে বিশ্বাসী, তা বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন। এবার জীবনে শান্তির খোঁজে তারাপীঠে পুজো শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। অভিনেত্রী নিজেই ছবির ক্যাপশনে ‘শান্তি’ শব্দটি উল্লেখ করেছেন।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘৩ খানের মধ্যে একা শাহরুখই ভারতকে ভালোবাসে, তবে টাকাটাও বোঝে!’, বিস্ফোরক অভিজিৎ]
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব