সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিন্দাস শ্রাবন্তী (Srabanti Chatterjee)। কোথাও যেন তাঁর হারিয়ে যাওয়ার নেই মানা। তাই তো পঞ্চায়েত ভোটের দিনই সোশ্যাল মিডিয়ায় ছড়ালেন উষ্ণতা। হলুদ বিকিনি পরে স্যুইমিং পুলের সামনে দিলেন পোজ। যেন এই মাত্র জল থেকে উঠে এসেছেন।

“নতুন কিছু শেখো, আলাদা করার চেষ্টা করো, নিজেকে বলো তোমার কোনও লিমিট নেই”, এই কথা লিখেই নিজের এই সুপারহট ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। হলুদ বিকিনির উপর আধখোলা সারং পরে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। অভিনেত্রীর এই রূপ দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। এদিনে মজার ছলে মিমি চক্রবর্তী আবার কমেন্টবক্সে লিখেছেন, “মামণি…”। মৌনী রায়ও বোমা আর স্টারের ইমোজি দিয়ে ভালবাসা ব্যক্ত করেছেন।
View this post on Instagram
[আরও পড়ুন: যখন-তখন খুলে যেতে পারে পোশাক, ক্যামেরা দেখেই অস্বস্তিতে শিল্পা শেট্টি ]
এমনিতে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে মনোমালিন্যের পর থেকে অভিনেত্রীর সঙ্গে সঙ্গে অভিরূপের প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে। দু’জন একই আবাসনের বাসিন্দা। এর মধ্যেই আবার জিতু কমল ও নবনীতা দাসের সংসার ভাঙার জন্য কেউ কেউ অভিনেত্রীকে দায়ি করেছেন। যদিও নবনীতা ফেসবুক লাইভে এই জল্পনা একেবারেই নস্যাৎ করে দিয়েছেন। জানিয়েছেন শ্রাবন্তীর সঙ্গে বেশ ভাল সম্পর্ক তাঁর।

অবশ্য শ্রাবন্তী এখন শুটিং নিয়ে ব্যস্ত। আগামীতে বাংলার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। এবং ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগস্ট মাসেই শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’র শুটিং শুরু হওয়ার কথা।
[আরও পড়ুন: ‘জ্যোতি বসুর পার্টি জান কুরবান করে লড়বে…’, পঞ্চায়েত ভোটে বিশেষ বার্তা জিতু কমলের]
সর্বশেষ খবর
-
নতুন তৃণমূল আত্মপ্রকাশের পরদিনই সন্দীপনের বাড়িতে বিক্ষোভ, কাটমানি-তোলাবাজিতে সরব বিজেপি
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা