সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক দিন ধরেই দত্তক নেওয়া এক সারমেয়র মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই শোরগোলের মূলে রয়েছেন অভিনেত্রী শ্রীলেখা ও রেড ভলেন্টিয়ার শশাঙ্ক ভাবসর। যে সারমেয় দত্তক নেওয়ার জন্য শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra) সঙ্গে ডেটে গিয়েছিলেন, তাকে খুন করেছেন শশাঙ্ক ভাবসর (Shasanka Bhavsar)। ফেসবুক ভিডিওয় এমনই অভিযোগ করেছিলেন পশুপ্রেমী দময়ন্তী সেন (Damayanti Sen)। এ ঘটনা নিয়ে সুদূর সুইজারল্যান্ড থেকে সোশ্যাল মিডিয়ায় মুখর হয়ে উঠেছেন অভিনেত্রী। আর তারপর থেকেই শ্রীলেখা-শশাঙ্ক তরজায় মেতে উঠেছে সোশ্যাল মিডিয়া। এই ঘটনায় কেউ কেউ শ্রীলেখার পক্ষ নিচ্ছেন আবার কেউ কেউ শশাঙ্কের পাশে দাঁড়িয়েছেন। সোশ্যাল মিডিয়াতেই নানা মতামত প্রকাশ করছেন নেটিজেনরা।
ঠিক এই বিতর্কের মাঝে সোশ্যাল মিডিয়ার হাত ধরে ঘুরছে একটি স্ক্রিনশট। যেখানে দেখা গিয়েছে, গোটা ঘটনাটির জন্য ক্ষমা চেয়েছেন শশাঙ্ক ভাবসর। স্ক্রিনশটটি অন্য এক নেটিজেনের পেজ থেকে শেয়ার করেছেন অভিনেত্রী শ্রীলেখা।
[আরও পড়ুন: কুকুর খুনের অভিযোগ উঠতেই মার খেলেন শশাঙ্ক! কী প্রতিক্রিয়া Sreelekha Mitra’র?]

কী লেখা ছিল এই পোস্টে?
শেয়ার হওয়া এই পোস্টের লেখা অনুযায়ী শশাঙ্ক স্বীকার করে নিয়েছেন শ্রীলেখার সঙ্গে ডেটে যাওয়ার জন্য এবং কিছুটা জনপ্রিয়তার জন্য কুকুরছানাটি দত্তক নেন তিনি। তবে সঙ্গে এটাও স্বীকার করেছেন অবলা প্রাণীকে তিনিও ভালবাসেন আর তাই কুকুরছানাটিকে বাড়িতে আনেন। পোস্টের লেখা অনুযায়ী, শশাঙ্ক জানিয়েছেন, তাঁর ভুলবশত, বেখেয়ালের জন্যই কুকুরটি প্রাণ হারায়। আর তার জন্য তিনি মর্মাহত।

এই স্ক্রিনশটটি চোখে পড়তেই সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে যোগাযোগ করা হয় শশাঙ্কর সঙ্গে। শশাঙ্ক স্পষ্টই জানালেন, ‘এটা আমার পোস্ট নয়। গত দু’দিন ধরে আমি ফেসবুকে কোনওরকম পোস্টই করিনি!’ শশাঙ্কের বক্তব্য এবং এই স্ক্রিনশটের বিষয়ে প্রতিক্রিয়া জানতে শ্রীলেখার সঙ্গে যোগাযোগ করা হলে, অভিনেত্রী বলেন, “মিথ্যে কথা বলছে শশাঙ্ক। লেখার পর হয়তো এটা নিজের প্রোফাইল থেকে ডিলিট করেছে। এটা শশাঙ্কেরই লেখা।”
[আরও পড়ুন: ‘নিজের উদ্ধারকর্তা হও নিজেই’, Nusrat Jahan মা হওয়ার ঠিক আগেই ইঙ্গিতবাহী পোস্ট নিখিলের]
সর্বশেষ খবর
-
ভেজাল খাবারের স্থায়ী সমাধান কোথায়? লাইসেন্স বাতিলেই কি সমস্যা মিটবে
-
ভরতকে সরিয়ে ক্যাপ্টেন সোহিনী! ‘ভিখিরি’ কটাক্ষ রাজবীর-নন্দিনীর, ‘বিগ বস’ দূর্গে হুলুস্থুল
-
ঘরের দরজা খোলা, মেঝেয় পড়ে দম্পতির রক্তাক্ত দেহ! খুন নাকি অন্য কিছু?
-
ইট দিয়ে মাথা থেঁতলে ঘুমন্ত স্ত্রী ও ৩ কন্যাকে খুন! ভয়ংকর হত্যাকাণ্ড জয়পুরে
-
মেট্রো স্টেশনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ, রবিতে ব্লু লাইনে আংশিক বন্ধ পরিষেবা