সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেলুদা আসছে। না, বড়পর্দায় নয়। ফেলুদা আসছে ওটিটিতে। এ খবর নতুন নয়। পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়ের হাত ধরে ফেলুদার যত কাণ্ড কাঠমাণ্ডুতে যে ওটিটি আসছে তা জানাই ছিল। এবার প্রকাশ্য়ে সেই সিরিজের মোশন পোস্টার। জনপ্রিয় ওটিটি প্ল্য়াটফর্ম আড্ডাটাইমসে মুক্তি পাবে এই সিরিজ। ১৪ এপ্রিল মুক্তি পাবে এই সিরিজ।
[আরও পড়ুন: আর পরবেন না আজব পোশাক, এপ্রিল মাসের শুরুতেই বড় সিদ্ধান্ত উরফির!]
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসেই মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ‘ফেলুদা ফেরত’ সিরিজের ‘ছিন্নমস্তার অভিশাপ’। ওয়েব দুনিয়ার প্রথমবার ফেলুদা অর্থাৎ প্রদোষচন্দ্র মিত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন টোটা। তোপসের চরিত্রে অভিনয় করেছেন কল্পন মিত্র (Kalpan Mitra)। আর জটায়ু হয়েছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)।
পরিচালকের পাশাপাশি তিন অভিনেতাই প্রশংসিত হয়েছিলেন আগের পর্বগুলিতে। এবার কাঠমাণ্ডু সফরের প্রতীক্ষায় দর্শকরা। গত বছরের নভেম্বর মাসেই ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ পর্বের একটি ট্রেলার প্রকাশ্যে এসেছিল। তাতে ভরত কউল এবং খরাজ মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে। মগনলাল মেঘরাজের চরিত্রে অভিনয় করেছেন খরাজ।
[আরও পড়ুন: লাগাতার আক্রমণ কঙ্গনা, তোপের মুখে পালটা দিলেন করণ জোহর! ]
সর্বশেষ খবর
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?
-
মহিলাকে ফোনে ‘কুপ্রস্তাব’-হুমকির অভিযোগ, রহড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা
-
মালদহে গঙ্গা-ফুলাহার মিলেমিশে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ভূতনিতে ভেসে গেল কিশোর!