সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরই এক মহিলাকে হেনস্তা করার অভিযোগে বলিউড অভিনেতা সাহিল খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। এমনকী, অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ছিল মহিলার থেকে জোরজুলুম করে টাকা আদায় করেছিলেন সাহিল খান। সেই মামলার এখনও নিষ্পত্তি ঘটেনি। তার আগেই এক বিদেশিনীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন সাহিল খান। সোশাল মিডিয়ায় স্ত্রীয়ের সঙ্গে ভিডিও পোস্ট করে সুখবর দিলেন ‘স্টাইল’ ছবি খ্যাত ৪৭ বছর বয়সি এই অভিনেতা। জানা গিয়েছে, সাহিলের এই বিদেশিনী স্ত্রীর বয়স ২১। এটা সাহিলের দ্বিতীয় বিয়ে।
সাহিল খান তাঁর বিদেশিনী স্ত্রীর সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে লিখেছেন, ”এটা আমার বেবি, একটাই জীবন, একটাই ভালোবাসা।”
[আরও পড়ুন: ডিভোর্স ঘোষণার পর প্রথম বাড়ির বাইরে পা রাখলেন এষা দেওল! মন ভালো নেই হেমাকন্যার? ]
View this post on Instagram
প্রেমদিবস উদযাপনের জন্য ইস্তানবুলে উড়ে গিয়েছিলেন সাহিল। ইস্তানবুল থেকেই সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন প্রেমে ভরপুর ছবি। সেখানেই লিখেছিলেন, এই বিদেশিনী সাহিলের জীবনে আলো হয়ে এসেছে।
বহু সময় ধরেই বলিউড থেকে দূরে রয়েছেন সাহিল। জিম ট্রেনার হিসেবে নিজের জায়গা তৈরি করেছেন সাহিল। তবে সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, খুব শীঘ্রই ‘স্টাইল’ ছবির রিমেকে দেখা যেতে পারে সাহিলকে। এই ছবিতে দেখা যেতে পারে শরমন যোশীকেও। সে খবর সাহিল নিজেই জানিয়ে ছিলেন সোশাল মিডিয়ায়।
View this post on Instagram
[আরও পড়ুন: BAFTA-র মঞ্চে বিজেতা ‘ওপেনহাইমার’ কিলিয়নের পাশে দ্যুতি ছড়ালেন দীপিকা, শীঘ্রই ফের হলিউডে?]
সর্বশেষ খবর
-
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ, ‘আমাদের রকস্টার’ বলে কার সমর্থনে সুর চড়ালেন?
-
‘হাতকড়া অপেক্ষা করছে’, আমেরিকায় ভিসার বেনিয়মে কগনিজ্যান্টেকে বিরাট শাস্তি, বিপাকে ভারতীয়রা!
-
কাঁকসার গভীর জঙ্গল থেকে উদ্ধার ৪টি কঙ্কাল, আত্মহত্যা নাকি খুন? ঘনীভূত রহস্য
-
স্ট্র্যান্ড রোডে লাগছে প্যারিসের ছোঁয়া! পুজোর আগেই সাজসাজ রব চন্দননগরে, ব্যাপারটা কী?
-
১৪ বছর পর দলীপ চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় শামিরা, শেষ দিনে কার্যত নিয়মরক্ষার লড়াই