Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Subhashree Ganguly

এবার ঋদ্ধি সেনের সঙ্গে জুটি শুভশ্রীর, আসছে নতুন ছবি ‘বিসমিল্লা’

প্রকাশ্যে এল ছবির পোস্টার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২২, ১৬:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২২, ১৬:১৭

options
link
এবার ঋদ্ধি সেনের সঙ্গে জুটি শুভশ্রীর, আসছে নতুন ছবি ‘বিসমিল্লা’ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ঝুলিতে এখন একের পর এক ছবি। পরমব্রতর সঙ্গে জুটি বেঁধে ‘বৌদি ক্যান্টিন’, ‘ডাঃ বক্সী’। তবে শুধু ছবি নয়, দেবালয় ভট্টাচার্যের নতুন ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ দিয়ে ওয়েব সিরিজে পা রাখছেন শুভশ্রী। আর এবার প্রকাশ্যে এল শুভশ্রী (Subhashree Ganguly) ও ঋদ্ধি সেনের (Riddhi Sen) নতুন ছবি ‘বিসমিল্লা’র পোস্টার। ছবিটির পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।

‘বিসমিল্লা’ ছবিতে ঋদ্ধি ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অপরাজিতা আঢ্য, গৌরব চক্রবর্তীর মতো অভিনেতারা। এই প্রথম কৌশিক সেনের ছেলে ঋদ্ধির সঙ্গে অভিনয় করবেন শুভশ্রী।

Advertisement

[আরও পড়ুন: কেকে’র মৃত্যুর পর তাঁর টিমকে লাগাতার হুমকি, সোশ্যাল মিডিয়ায় সোচ্চার শিল্পীর মেয়ে ]

কয়েক মাসে আগেই শেষ হয়েছে এই ছবির শুটিং। কলকাতা ও পুরুলিয়ায় হয়েছে এই ছবির শুটিং। এই ছবিতে একেবারেই নতুন অবতারে দেখা যাবে শুভশ্রীকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে শুভশ্রী ও পরমব্রতর ছবি ‘হাবজি গাবজি’। ছবিটা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়ে নিয়েছে দর্শকদের। অন্যদিকে, স্বপ্নসন্ধানীর নতুন নাটক হ্যামলেটে অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন ঋদ্ধি। সোশ্যাল মিডিয়ায় বিসমিল্লা ছবির পোস্টার শেয়ার করেছেন ছবির গোটা টিম। ছবিটি মুক্তি পাবে আগস্ট মাসের ১৯ তারিখ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Riddhi Sen (@riddhi_sen_)

প্রসঙ্গত, পরমব্রতর আগামী ছবি ‘বৌদি ক্যান্টিনে’র গল্পের বিষয়বস্তু বিখ্যাত শেফ, কলকাতার মেয়ে আসমা খানের জীবন নিয়ে। তিনি তাঁর হাতের গুণে মুগ্ধ করেছেন সকলকে। লন্ডনে একাধিক রেস্তরাঁও রয়েছে তাঁর। কীভাবে রান্নার মাধ্যমে একজন গৃহবধূ নিজের পরিচয় তৈরি করতে পারেন, সেই গল্প সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ এবং অরিত্র সেন। চিত্রনাট্যে অবশ্য কলম চালিয়েছেন খোদ পরমব্রতও। একজন মহিলা রান্নার মাধ্যমেও পুরুষের সমকক্ষ হয়ে উঠতে পারেন, ‘বউদি ক্যান্টিন’ সে বার্তা দেবে বলেই জানান ছবির পরিচালক।

ছবিতে শুভশ্রীকে দেখা যাবে আসমা খানের ভূমিকায়। তাঁর স্বামীর ভূমিকায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। ওই ছবিতে অভিনয় করবেন সোহমও। এছাড়া অনসূয়া মজুমদারকে শুভশ্রীর শাশুড়ির চরিত্রে দেখা যাবে।

[আরও পড়ুন: পেয়ে গিয়েছেন মনের মানুষ, প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করে সুখবর দিলেন সন্দীপ্তা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.