ভক্তিবেগ নাকি হিস্টিরিয়া! জানুয়ারি মাসে নেটপাড়ায় হঠাৎই ভাইরাল হয় অভিনেত্রী তথা নৃত্যশিল্পী সুধা চন্দ্রনের একটি ভিডিও। যেখানে তাঁকে দেখা যায় ভজন শুনতে শুনতে হঠাৎই অদ্ভুত আচরণ করছেন তিনি। যা দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে, ঠিক কী হল তাঁর? একই সত্যিই ঈশ্বরের নাম শুনে তিনি ভাবাবেগে ডুবেছেন নাকি অসুস্থ হয়ে পড়েছেন? কটাক্ষও ধেয়ে আসে তাঁর দিকে। এবার এই নিয়ে সবিস্তারে জানালেন সুধা।
অভিনেত্রী তথা নৃত্যশিল্পী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “আমার ওইদিনের ঘটনা খুব সামান্যইও মনে রয়েছে। আসলে ওইসময় নিজের মধ্যে ছিলাম না। আমি জানিও না ওইসময় আমি কী কী করেছি। ঈশ্বরের নাম শোনার সময় এমন ভাবাবেগ আসাটাই খুব স্বাভাবিক। আর আমার সঙ্গে সেটাই হয়েছে। আর আমি সেটা আশীর্বাদ হিসেবেই দেখি। আমার এই নিয়ে কোনও কুণ্ঠা নেই। আমি এই বিষয়গুলোতে বিশ্বাস করি। আর এবার এই ভাবাবেগের মাত্রা এত বেশি ছিল যে আমি আমার মধ্যেই ছিলাম না। পরে আমি শুনেছি আমি নাকি ৬-৭ মিনিটের মধ্যে প্রায় ৪ লিটার জল পান করেছি। এইটুকু সময়ে এতটা জল খাওয়া কি কোনও মানুষের পক্ষে সম্ভব যদি ভগবান না বিরাজ করেন?”
আরও পড়ুন:
View this post on Instagram
একইসঙ্গে তিনি বলেন, “আমার ওই ভিডিও দেখে একাধিক মানুষ মন্তব্য করেছেন আমি অসুস্থ কিনা, অনেকেই আমাকে মদ্যপ বলে কটাক্ষ করেছেন। আমার এই ধরনের মন্তব্যকে হেসে উড়িয়ে দেওয়া ছাড়া আর কিছু করার আছে বলে মনে হয় না। মানুষ যদি এখন আমাকে বিশ্বাস না করেন তাহলে কীই বা করার আছে? কিন্তু উলটোদিকে একজন বিশ্বাস করেন না বলে আমি কখনওই আমার বিশ্বাসের জায়গা থেকে সরে আসতে পারি না। উল্লেখ্য গত মাসে নেটপাড়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছিল ভজন শুনতে শুনতে হঠাৎই অদ্ভুত আচরণ করছেন সুধা। নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছেন তিনি। তাঁকে ঘিরে রয়েছেন বহু মানুষ। তাঁরা সুধাকে সামলানোর চেষ্টা করলেও কোনও লাভ হচ্ছে না। কখনও কাউকে হাতে কামড়ে দিচ্ছেন তিনি, তো কখনও আবার কেঁদে, লাফিয়ে লুটিয়ে পড়ছেন তিনি। ওই অবস্থায় সুধার মাথায় হাত বুলিয়ে তাঁকে শান্ত করার চেষ্টা করছেন। কিন্তু তাঁকে সামলানো রীতিমতো মুশকিল হয়ে পড়েছিল। এর আগে কটাক্ষ নিয়ে মুখ খুললেও এবার তা নিয়ে সবিস্তারে আলোচনা করলেন সুধা চন্দ্রন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দেহ টুকরো করে বস্তায় বেঁধে ভাসাল ‘প্রেমিকা’, ফরাক্কায় উদ্ধার বিজেপিকর্মীর দেহাংশ, নেপথ্যে পরকীয়া?
-
ঝাড়গ্রাম রাজবাড়িতে ছবির শুটিংয়ে ‘উত্তম স্মৃতি’, রাজবাড়ির দরজা খোলার আর্জি অনুরাগীদের
-
‘ধোনি বলেছে ও আর খেলবে না’, আগামী আইপিএলের আগে বোমা ফাটালেন প্রাক্তন সতীর্থ
-
বাগবাজার সার্বজনীনের পুজো ঘিরেই অনিশ্চয়তা! জট কাটাতে জল গড়াল হাই কোর্টে
-
‘আমাকে ফাঁসি দিন’, কাশ্মীরি পণ্ডিত নার্সের হত্যা মামলায় চাঞ্চল্যকর হলফনামা ইয়াসিন মালিকের