Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Sudip Mukherjee Pritha Chakraborty

ভাঁওতা নয়, ‘সত্যিই ডিভোর্স হয়েছে’, বিচ্ছেদ নিয়ে জলঘোলা হতেই ‘ডিগবাজি’ সুদীপের

'প্র্যাঙ্ক'-এর অভিযোগে নেটপাড়ায় 'প্রাক্তন' পৃথাকে নিয়ে কুকথার ভিড়, বাধ্য হয়ে মাঠে সুদীপ মুখোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৫, ২১:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৫, ২১:০৭

options
link
ভাঁওতা নয়, ‘সত্যিই ডিভোর্স হয়েছে’, বিচ্ছেদ নিয়ে জলঘোলা হতেই ‘ডিগবাজি’ সুদীপের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের টলিপাড়ায় ভাঙনের সুর! সুদীপ-পৃথার ডিভোর্স নিয়ে সরগরম নেটপাড়া। শনিবার পৃথা চক্রবর্তী সোশাল মিডিয়ায় বিচ্ছেদ ঘোষণা করায় তোলপাড় পড়ে যায়! যদিও তার চব্বিশ ঘণ্টার মধ্যেই উলটো সুরে শোনা যায় সুদীপ মুখোপাধ্যায়ের কণ্ঠে। ভক্তদের আশ্বস্ত করে অভিনেতা জানান, পৃথা ‘প্র্যাঙ্ক’ করেছিলেন। আদতেই তাঁরা একছাদের তলায় রয়েছেন। এরপরই ডিভোর্স নিয়ে রসিকতা করার অভিযোগে নেটপাড়ায় অভিনেত্রীর চরিত্র হনন শুরু হয়ে যায়। পৃথাকে নানা কুকথার ভিড় জমে। এমন আবহেই সোমবার ‘প্রাক্তন’ স্ত্রীর সম্মান রক্ষার্থে মাঠে নামতে বাধ্য হন অভিনেতা সুদীপ।

অভিনেতা জানালেন, ‘পৃথা আর আমি আলাদা হয়ে গিয়েছি, এটা সর্বৈব সত্যি কথা। ভীষণই ব্যক্তিগত বিষয়। তাই সোশাল মিডিয়ায় ব্যাপারটা নিয়ে আলোচনা হোক চাইনি। তাই ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলাম। তবে বেশ কিছু নেটিজেনদের দেখছি পৃথার বিরুদ্ধে কুকথা বলেই চলেছে। আমি সেটার প্রতিবাদ করছি। ও আমার সন্তানদের মা। আর আমরা একে-অপরকে শ্রদ্ধা করি। ডিভোর্স হলেও আমরা নিজেদের মতো করে বন্ধুত্ব বজায় রেখেছি। এটা আমাদের ব্যক্তিগত বিষয়।’ সোশাল মিডিয়ায় লিখেছেন ‘চিরসখা’ অভিনেতা ‘স্বতন্ত্র’ ওরফে সুদীপ মুখোপাধ্যায়। নেটপাড়ায় অভিনেতা সত্য়ি কথা বলার পরও সমালোচনার রেশ থামেনি! কেউ কেউ আবার ‘ডিগবাজি খাওয়া’র অভিযোগ তুলেছেন তাঁর বিরুদ্ধে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সুদীপ রবিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই জানিয়েছিলেন, “প্র্যাঙ্ক করে পৃথা গতকাল একটি পোস্ট করে। ডিভোর্সের কথা লেখে। আমি জানতাম না। কাল শুটিংয়ে ব্যস্ত ছিলাম। বারবার ফোন পাই। ফোন ধরতে পারিনি। সুইচড অফ করে দিয়েছিলাম। বাড়ি ফিরে জানতে পারি ওর পোস্ট নিয়ে এত আলোচনা হচ্ছে।” বিচ্ছেদের জল্পনা পুরোপুরি উড়িয়ে দিয়ে তিনি আরও বলেন, “আমরা একসঙ্গেই আছি। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। নেগেটিভ নিউজ নিয়ে বেশি ভাববেন না।” বলে রাখা ভালো, সুদীপের ভিডিও বার্তা শেয়ার করার পরই গতকালের পোস্টটি ডিলিট করে দিয়েছিলেন পৃথা। তবে এবার সত্যিটা দিনের আলোর মতো পরিষ্কার।

উল্লেখ্য, সোশাল মিডিয়ার মাধ্যমে আলাপ সুদীপ ও পৃথার। প্রায় ২৫ বছরের ব্যবধান হলেও সম্পর্ক জমাট বাঁধতে বেশি সময় নেয়নি। বিয়েও করেন দু’জনে। দুই সন্তানও রয়েছে সুদীপ-পৃথার। অভিনেত্রী দামিনী বেণি বসুর সঙ্গে প্রথমবার ডিভোর্সের পর সুদীপ আবার পৃথার সঙ্গে ঘর বাঁধেন। কিছুদিন আগে ছোটপর্দায় এক গেম শো ‘ইস্মার্ট জোড়ি’তে অংশ নিয়েছিলেন সুদীপ ও পৃথা। সেখানে তাঁদের রসায়ন নজর কেড়েছিল দর্শকদের। বর্তমানে অভিনেতাকে ‘চিরসখা’ ধারাবাহিকে ‘স্বতন্ত্র’র ভূমিকায় দেখা যাচ্ছে। ওই ভূমিকায় আরও একবার সকলের মন জয় করেছেন সুদীপ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.