সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৯ বছর বয়সে মৃত্যু আমির খানের ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগরের (Suhani Bhatnagar)। এমনই মর্মান্তিক খবর শোনা গিয়েছে। তাতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন সুহানি।

সূত্রের খবর মানলে, কিছুদিন আগে সুহানির পা ভেঙে গিয়েছিল। তার পর থেকেই শুরু হয় সমস্যা। শোনা যাচ্ছে, পায়ের জন্য কিছু ওষুধ খাচ্ছিলেন সুহানি। এর পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে তাঁর শরীরে ফ্লুইড জমে গিয়েছিল। দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল সুহানিকে। সেখানেই বেশ কয়েকদিন ধরে চলছিল চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হয়নি। মাত্র ১৯ বছরেই প্রাণ হারালেন তরুণ অভিনেত্রী।
[আরও পড়ুন: বিয়ের আগে রুপোর ট্রে হাতে সিদ্ধি বিনায়কে ছুটলেন রাকুলপ্রীত-জ্যাকি, ছেঁকে ধরল ভিড়! দেখুন ভিডিও]
আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় কুস্তিগীর ববিতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৪। এর আগে একাধিক বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন সুহানি। তবে ‘দঙ্গল’-এর পর খ্যাতি পান তিনি। ফতিমা সানা শেখ, জায়রা ওয়াসিম, সানিয়া মালহোত্রাদের পাশাপাশি সুহানির কাজও প্রশংসিত হয়।
View this post on Instagram
‘দঙ্গল’-এর সাফল্যের পর একাধিক কাজের অফার পেয়েছিলেন সুহানি। কিন্তু সেই সময় পড়াশোনায় মন দেন তিনি। এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানিয়েছিলেন, আগে নিজের পড়াশোনা ভালোভাবে শেষ করতে চান। তার পর আবার অভিনয় জগতে ফিরতে চান। কিন্তু তা আর হল না। অভিনেত্রীর পয়াণে শোকস্তব্ধ তাঁর প্রিয়জনেরা।
[আরও পড়ুন: প্রয়াত অভিনেত্রী অঞ্জনা ভৌমিক]
সর্বশেষ খবর
-
আসল কে, এখনও বলেনি কমিশন! নন্দীগ্রামে ভোট ঘোষণা হতেই ‘প্রতীক’ সংঘাতে ২ তৃণমূল
-
সন্তান রক্ষার্থে এক মায়ের প্রতিশোধের গল্প, কেমন হল তাপসী পান্নু, স্বস্তিকা অভিনীত ‘গান্ধারী’?
-
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস! এবার বিক্ষোভে উত্তাল পুণে, কী বলছে বিরোধীরা?
-
বয়স ভাঁড়ানোয় ভারতীয় দল থেকে ‘ঘাড়ধাক্কা’ বিসিসিআইয়ের, সেই ক্রিকেটারকেই পুরস্কার সিএবি’র!
-
বাংলার বুকে নতুন জামতাড়া! হোটেলে বসেই দেশজুড়ে প্রতারণা? পর্দাফাঁস বড়সড় কেলেঙ্কারির