সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেন দেখতে ছুটেছে অপু ও দুর্গা। কাশবন পেরিয়ে ছুটছে তারা। কিংবা তুমুল বৃষ্টিতে আম গাছের নিচে আম কুড়োতে ব্যস্ত অথবা চুরি করে আচার খাওয়া। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালি’ উপন্যাসের ‘অপু ও দুর্গা’র এই শৈশব প্রত্যেক বাঙালির কাছে পরিচিত। শুধু তাই নয় সত্যজিৎ রায়ের হাত ধরে গোটা বিশ্বের চোখের সামনে ফুটে উঠেছিল অপু ও দুর্গার নানা খুনসুটি। সেই শৈশবকেই এবার নতুন মোড়কে নিয়ে আসছেন পরিচালক সুমন মৈত্র। সাদা কালো পর্দায় ফিরছে অপু ও দুর্গা। ছবির নাম আমি ও অপু। মুক্তি পেল সেই ছবিরই টিজার। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে এই ছবির মধ্যে দিয়েই তাঁকে শ্রদ্ধা জানাবেন পরিচালক সুমন মৈত্র। জানা গিয়েছে, এই ছবিতে গুরুত্ব পাবে অপু ও দুর্গার শৈশব। এখানে দুর্গার মৃত্যু দেখানো হবে না। মূলত, ছবিতে ফুটে উঠবে অপু ও দুর্গার সম্পর্কই।
সুমন মৈত্রের এই ছবিতে ইশান রানা, প্রকৃতি পূজারি, আনন্দ এস চৌধুরী, সুশীল শিকারিয়া, ধ্রুব দেবনাথ, সৌমিত্র ঘোষ, অশোক গঙ্গোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায়, অমৃতা হালদার, প্রদীপ ঘোষ ও আরাত্রিকা গুহ। প্রযোজনার দায়িত্বে রয়েছেন পল্লবী চট্টোপাধ্যায়, দেবাশিস মিত্র, রতন সাহা, শতদীপ সাহা। শীঘ্রই মুক্তি পাবে এই ছবি।
[আরও পড়ুন: বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইনস ডে, রোম্যান্টিক ডিনার হল না ভিকি-ক্যাটরিনার! ]
ইন্দ্রনীল সেনগুপ্ত ও কোয়েল মল্লিককে জুটি বানিয়ে দশমী ছবি তৈরি করেছিলেন পরিচালক সুমন মৈত্র। দুর্গাপুজোকে প্রেক্ষাপটে রেখে এক অন্যরকম ভালবাসার গল্প বলেছিলেন সুমন। বক্স অফিসেই সফল হয়েছিল সেই ছবি। আর এবার অপু-দুর্গার স্মৃতিকেই বড়পর্দায় নিয়ে আসছেন পরিচালক সুমন। এই ছবির বড় চমক হল, এই ছবিটা তৈরি হয়েছে সাদা কালোয়।
[আরও পড়ুন: ক্যাফেতে চুটিয়ে প্রেম রঞ্জিৎ মল্লিক-অপরাজিতা আঢ্যর, ছবি ফাঁস করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা ]
সর্বশেষ খবর
-
সকালে নির্মল, রাতে গ্রেপ্তার সঞ্জীব, ‘৫ বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে…’, শুভেন্দুকে কুর্নিশ অভয়ার মায়ের
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টানা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার
-
‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু! ‘কেরালায় কুরুক্ষেত্র’র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের