সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালককে যেমনটি কথা দিয়েছিলেন, তেমনটিই করলেন জনপ্রিয় অভিনেতা সুনীল গ্রোভার (Sunil Grover)। অসুস্থ শরীর নিয়েই ওয়েব সিরিজের শুটিং শেষ করলেন সুনীল। আর শুটিং শেষ হতেই চিকিৎসকের কথায়, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভরতি হলেন অভিনেতা।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অভিনেতার হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে। জানুয়ারি মাসের ২৭ তারিখ মুম্বইয়ের এক হাসপাতালে অস্ত্রোপচার হয় অভিনেতার। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন সুস্থ রয়েছে। খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
সম্প্রতি পুণেতে ওয়েব সিরিজ ‘তান্ডব’এর নতুন সিজনের শুটিংয়েই ব্যস্ত ছিলেন সুনীল। জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগেই হাসপাতালে ভরতি হওয়ার কথা ছিল তাঁর। তবে আগে থেকে শুটিংয়ের তারিখ ঠিক হওয়ায় হাসপাতালে ভরতি না হয়ে, শুটিং ফ্লোরেই চলে যান সুনীল। শরীর খারাপ নিয়েই সিরিজের শুটিং শেষ করেন অভিনেতা।
[আরও পড়ুন: হানিমুনে বন্ধুর সঙ্গে যৌনতার প্রস্তাব দিয়েছিলেন স্বামী! অতীত নিয়ে বিস্ফোরক করিশ্মা ]
কপিল শর্মার শোয়ে সুনীল অভিনীত গুট্টি ও রিঙ্কু দেবী চরিত্র দারুণ জনপ্রিয়। শুধু তাই নয়, সম্প্রতি সুনীলকে দেখা গিয়েছে, ‘স্নো ফ্লাওয়ার’ সিরিজে। প্রশংসিত হয়েছে সুনীলের অভিনয়ও।
View this post on Instagram
অসুস্থতা নিয়ে এখনও পর্যন্ত অভিনেতার তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে এ খবর জানতে পেরে, তাঁর অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
তবে শুধু ওয়েব সিরিজ বা কমেডি শো নয়। বেশ কয়েকটি বলিউড ছবিতেও অভিনয় করেছেন সুনীল। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল সলমনের ‘ভরত’ ছবিতে। বিশাল ভরদ্বাজের ‘পটাখা’ ছবিতেও অভিনয় করেছেন সুনীল গ্রোভার। এছাড়াও, ‘গজনি’, ‘গব্বর ইজ ব্যাক’ ছবিতেও দেখা গিয়েছিল সুনীল গ্রোভারকে।
[আরও পড়ুন: ‘বিগ বস’কে টেক্কা দিতে একতা কাপুরের নতুন রিয়ালিটি শো, সঞ্চালনায় কঙ্গনা রানাউত! ]
সর্বশেষ খবর
-
ধনঞ্জয় ফাঁসির ২২ বছর! ‘বিচার মেলেনি’, মামলার পুনঃতদন্তের দাবিতে ফের মিছিল বাঁকুড়ার গ্রামে
-
খোলা হল শ্যামাপ্রসাদের নামের বোর্ড, রামপুরহাটে ফের নেতাজির নামে ফিরল রাস্তা!
-
পাঁচ টাকার কয়েনে নেতাজি, নোটে ভারতমাতার প্রতিকৃতি! অসামান্য সৃষ্টি নবম শ্রেণির পডুয়ার
-
দেবের ‘দাদাগিরি’তে ধুন্ধুমার, একমঞ্চে সজল-কুণাল-মদন!
-
প্রথম থেকে দ্বাদশ শ্রেণির নতুন সিলেবাস, পাঠ্যক্রমে বদল আনতে তৎপর সিলেবাস কমিটি