Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Sunny Deol Jaat 2

সানি দেওলের কেরিয়ারে নতুন সূর্যোদয়! ‘জাট’-এর সুবাদে নয়া রেকর্ড গড়তেই সিক্যুয়েলের ঘোষণা

'ঢায় কিলো কা হাত' দেখিয়ে 'জাট' ছবির সিক্যুয়েলের ঘোষণা করলেন ষাটের সুপারস্টার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৫, ১৪:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৫, ১৪:১৯

options
link
সানি দেওলের কেরিয়ারে নতুন সূর্যোদয়! ‘জাট’-এর সুবাদে নয়া রেকর্ড গড়তেই সিক্যুয়েলের ঘোষণা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গদর’-এর সিক্যুয়েল দিয়ে বক্স অফিসে ঝোড়ো ইনিংস শুরু করেছিলেন। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জাট’ ছবিতেও সেই দাপট ধরে রেখেছেন। এবার চার দশকের ফিল্মি কেরিয়ারে এই সিনেমার হাত ধরেই নতুন রেকর্ড গড়লেন সানি দেওল। আর এমন বক্স অফিস সাফল্যের কথা মাথায় রেখেই বৃহস্পতিবার ‘জাট ২’ সিনেমার ঘোষণা করলেন ষাটের সুপারস্টার। বর্তমানে সানি দেওলের বৃহস্পতি যে তুঙ্গে, তা বলাই বাহুল্য।

বয়স তাঁর কাছে সংখ্যামাত্র! ষাট পেরলেও সানি দেওলের (Sunny Deol) ‘ঢায় কিলো কা হাতে’র ম্যাজিক যে এখনও অক্ষত, তা কখনও পর্দায় টিউবঅয়েল, কখনও ল্যাম্পপোস্ট তুলে হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিয়েছেন অভিনেতা। তেইশের বক্স অফিসে ‘গদর ২’ ছবির তুমুল সাফল্য সানির ফিল্মি কেরিয়ারকে নতুন করে ট্র্যাকে নিয়ে এসেছে। ৬৯০ কোটি টাকার ব্যবসা করা ছবি উপহার দিয়ে রাজনীতির ময়দান থেকে বাণপ্রস্থে গিয়ে বর্তমানে অভিনয়েই মনোনিবেশ করেছেন তিনি। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জাট’ সিনেমাতেও রবিনহুড অবতারে বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছেন সানি দেওল। আর এবার সেই ছবির সাফল্যের কথা মাথায় রেখেই সিক্যুয়েলের ঘোষণা করলেন অভিনেতা। প্রথম ছবির মতো ‘জাট ২’-এর পরিচালকের আসনেও থাকছেন গোপীচাঁদ মালিনেনি। পরিচালকের পাশাপাশি প্রযোজনা সংস্থারও হেরফের হয়নি। সিক্যুয়েলের পোস্টার প্রকাশ্যে এনে সানির হুঙ্কার, ‘জাট এবার নতুন মিশনে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Deol (@iamsunnydeol)

মুখ্য চরিত্রে সানি দেওল থাকলেও এবার খলনায়কের ভূমিকায় রণদীপ হুডাই থাকছেন কিনা, নির্মাতাদের তরফে সেটা জানানো হয়নি। ‘জাট’ ছবির মুক্তির সাত দিনে সিক্যুয়েলের ঘোষণা করলেন সানি দেওল। যে ছবি অভিনেতার ৪২ বছরের ফিল্মি কেরিয়ারে সবথেকে বেশি ব্যবসা করা সিনেমার তৃতীয়স্থান দখল করে নিয়েছে। বলিউড মাধ্যম সূত্রে খবর, ‘গদর’-এর তুলনায় ব্যবসার অঙ্কে অনেকটা পিছিয়ে গেলেও মাত্র ৭ দিনেই ৬০ কোটি টাকার ব্যবসা করেছে ‘জাট’। এই সিনেমার হাইভোল্টেজ ট্রেলারেই কৌতূহলের পারদ চড়িয়েছিলেন সানি। দুঁদে দেওলের সঙ্গে সম্মুখ সমরে রণদীপ হুডা। ‘জাট’ সিনেমায় নিষ্ঠুর খলনায়ক রণতুঙ্গার চরিত্রে দেখা গিয়েছে রণদীপকে। যার নির্মম অত্যাচারে গ্রামবাসীদের প্রাণ ওষ্ঠাগত। বলা ভালো, গ্রামকে শ্মশান পরিণত করেছে সে। ঠিক এমনই এক পরিস্থিতিতে রবিনহুডের মতো অবতরণ করেন ‘জাট’ সানি দেওল। যেমন মারকাটারি অ্যাকশন, রগরগে সংলাপ তেমনই শিরদাড়া দিয়ে হিমস্রোত বইয়ে দেওয়া খলচরিত্রদের কীর্তিকলাপ। আশা করা যায়, সিক্যুয়েলেও সেই প্রভাব বজায় থাকবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.