Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Bobby Deol Sunny Deol

‘শতাব্দীর সেরা ভিলেন’, ‘অ্যানিমেল’ ট্রেলারে ভাই ববির দাপট দেখে উঠল সানির ঢায় কিলো কা হাত!

ভাইয়ের এমন রোমহর্ষক অবতার দেখে কী করলেন দাদা সানি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০২৩, ১৭:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০২৩, ১৭:২৩

options
link
‘শতাব্দীর সেরা ভিলেন’, ‘অ্যানিমেল’ ট্রেলারে ভাই ববির দাপট দেখে উঠল সানির ঢায় কিলো কা হাত! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার গৌণ চরিত্র হয়েও ‘অ্যানিম্যাল’-এর ট্রেলারের (Animal Trailer) সুবাদে মারাত্মক শোরগোল ফেলে দিয়েছেন ববি দেওল (Bobby Deol)। ফিল্মি কেরিয়ারের এই নতুন ইনিংসে তিনি যেভাবে হুঙ্কার ছেড়েছেন, তাতেই বলিউডের ‘বিচ্ছু বয়’-এর দাপুটে প্রত্যাবর্তনের আন্দাজ করা গেল। এবার ভাইয়ের হয়ে ‘ঢায় কিলো কা হাত’ তুললেন সানি দেওল (Sunny Deol)।

কাপুর এবং ‘খান-দানে’র পাশাপাশি বলিউডে এখন ‘টক অফ দ্য টাউন’ দেওল পরিবার। খুব আক্ষেপের সুরে ধর্মেন্দ্র বলেছিলেন, “বলিউড দেওল পরিবারকে যোগ্য সম্মান দেয়নি কোনওদিন।” ‘গদর ২’ ছবির ব্যবসা দিয়েই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে যোগ্য জবাব দিয়েছেন জেষ্ঠপুত্র সানি দেওল। এবার পালা ভাই ববির। ‘অ্যানিম্যাল’ ছবির সুবাদেই যে ষোলো কলা পূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Advertisement

ট্রেলারে ববির বন্য অবতার নজর কেড়েছে দর্শক অনুরাগীদের। কেউ বলছেন, ‘শতাব্দীর সেরা ভিলেন।’ আবার কারও মন্তব্য, ‘ববি দেওলের রক্তাক্ত মুখের অভিব্যক্তি গায়ে কাঁটা দেওয়ার মতো।’ কেউ বা বলছেন, ‘লর্ড ববি প্রত্যেকটা দৃশ্যে নজর কেড়েছেন।’ নেটপাড়ায় দর্শক অনুরাগীদের যখন এত হই-হুল্লোড়, তখন দেওল পরিবারের প্রতিক্রিয়া নিয়ে যে একটা কৌতূহল থাকবে, সেটাই স্বাভাবিক। এবার ভাই ববি দেওলের সেকেন্ড ইনিংস নিয়ে প্রচারের ময়দানে গলা ফাটালেন দাদা সানি দেওল। ‘অ্যানিম্যাল’-এর ট্রেলারে ববির রক্তাক্ত চেহারার ছবি শেয়ার করে ক্যাপশনে শুধু লিখলেন- ‘বব’। সঙ্গে জুড়ে দিলেন ভালোবাসার ইমোজি। ভাইয়ের এমন রোমহর্ষক অবতার দেখে যে তিনি ভাষা হারিয়ে ফেলেছেন, তা বেশ বোঝা যাচ্ছে। পালটা কমেন্ট বক্সেই দাদাকে ভালোবাসা জানালেন সানি দেওল। 

[আরও পড়ুন: ‘আমায় মুক্ত করো’, বিছানায় উন্মুক্ত শরীরে বাংলা আওড়াচ্ছেন আয়ুষ্মান, সৌরভের বায়োপিকের প্রস্তুতি?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Deol (@iamsunnydeol)

সূত্রের খবর, ‘অ্যানিম্যাল’ ছবিতে ববি দেওলের নাকি সেরকম কোনও সংলাপ নেই। তাঁর অভিব্যক্তিতেই হিংস্রতার ছাপ ফুটে উঠবে। যদিও নির্মাতারা এই বিষয়ে কোনও মুখ খোলেননি তবে জানা গিয়েছে, ববি দেওলের চরিত্রে একটা সারপ্রাইজ এলিমেন্ট রয়েছে। কী সেটা? জানতে হলে পয়লা ডিসেম্বর পা রাখতে হবে প্রেক্ষাগৃহে। কারণ সেদিনই মুক্তি পাচ্ছে এই ছবি।

[আরও পড়ুন: ‘কুরবান-এর শোয়ে মাছি তাড়াচ্ছে সিনেমা হল!’, নিজের ছবি নিয়ে সত্যি বলতে লজ্জা নেই অঙ্কুশের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.