সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার করোনার (Coronavirus) থাবা বলিউডে। এবার কোভিড (COVID-19) আক্রান্ত অভিনেতা ও সাংসদ সানি দেওল (Sunny Deol)। মঙ্গলবার হিমাচলপ্রদেশের স্বাস্থ্য সচিব অমিতাভ অবস্তি একথা জানিয়েছেন। গত মাসখানেক ধরে কুলু জেলার মানালিতে এক ফার্ম হাউসে বিশ্রামে ছিলেন ৬৪ বছরের বলিউড তারকা। সেখানেই তিনি সংক্রমিত হয়েছেন।
সময়টা একেবারেই ভাল যাচ্ছে না গুরদাসপুরের বিজেপি সাংসদের। কয়েক সপ্তাহ আগেই মুম্বইয়ে কাঁধে একটা অপারেশন হয়েছিল তাঁর। তারপরেই মানালির দেশল গ্রামের এই ফার্মহাউসে বিশ্রাম নিতে এসেছিলেন তিনি। গত প্রায় এক মাস এখানেই ছিলেন অভিনেতা। সংবাদ সংস্থা পিটিআইকে অমিতাভ অবস্তি জানিয়েছেন, জেলার মুখ্য মেডিক্যাল অফিসারের কাছ থেকে পাওয়া তথ্যানুসারে, সানি তাঁর বন্ধুদের সঙ্গে মানালি ছাড়ার পরিকল্পনাও করে ফেলেছিলেন। আবার মুম্বই ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। সেইমতোই পরিকল্পনাও চলছিল।
প্রথমে ঠিক ছিল, মঙ্গলবারই মুম্বই উড়ে যাবেন তিনি। কিন্তু নিয়ম অনুসারে, বিমানযাত্রার আগে করোনা পরীক্ষা করানোর কথা। সেই নিয়ম মেনেই পরীক্ষা হয় সানির। পিছিয়ে যায় যাত্রার দিন। অবশেষে বৃহস্পতিবার মুম্বইয়ের বিমান ধরার কথা ছিল তাঁর। এর মধ্যেই এল দুঃসংবাদ। মঙ্গলবার সন্ধেয় করোনা পরীক্ষার ফল হাতে আসতে জানা যায় কোভিড পজিটিভ বর্ষীয়ান অভিনেতা। প্রসঙ্গত, সানির পরিবারের সদস্যরা আগেই মুম্বই ফিরে গিয়েছেন।
[আরও পড়ুন: এভারেস্টকে সাক্ষী রেখে সান্দাকফুতে অভিনব শরীরচর্চা, মিলিন্দের ছবিতে মুগ্ধ নেটদুনিয়া]
এদিকে হিমাচলপ্রদেশে নতুন করে ৭০৯ জন করোনা আক্রান্ত হওয়ায় রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ২২৮। গত ২৪ ঘণ্টায় করোনায় ২১ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫৭।
[আরও পড়ুন: আচমকা লাফিয়ে উঠেছিল মরা মাছ! চাঞ্চল্যকর সব ঘটনা ঘটে সাহেব-পৃথার ‘কর্মা’র সেটে]
সর্বশেষ খবর
-
‘নাতির নাম তৈমুর, বন্দে মাতরম নিয়ে বলা আপনার শোভা পায় না’, শর্মিলাকে চরম তোপ শমীকের
-
বাঁধ ভেঙে বানভাসি ১৫ গ্রাম, নৌকাতেই আতঙ্কের দিন-রাত্রি শয়ে শয়ে মানুষের!
-
মুড়ি-মুড়কির মতো ‘দানধ্যান’, অন্নপূর্ণা বিক্ষোভে তৃণমূলকেই দুষলেন দিলীপ
-
আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে কলকাতাবাসীকে! রবিবার থেকে দুর্যোগের হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে
-
নবভারত নির্মাণের রাস্তা দেখাতে পারে, অরোভিল হোক জেন জি-র প্রেরণা!