বলিউডে দেশাত্মবোধক সিনেমা আর সানি দেওল যেন একে-অপরের সমার্থক। এযাবৎকাল ‘বর্ডার’, ‘গদর’ ফ্র্যাঞ্চাইজি থেকে হালফিলের মুক্তির অপেক্ষায় থাকা ‘বাটওয়ারা ১৯৪৭’-এর মতো একাধিক সিনেমায় দেশপ্রেমের গাথা তুলে ধরেছেন অভিনেতা। এবার পর্দায় ‘বিপ্লবী’ অবতারে আগুন ঝরানোর প্রাক্কালে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে ঢুঁ মারলেন দেওলদের জ্যেষ্ঠপুত্র।
নেতাজির ব্যবহৃত সামগ্রী থেকে বিভিন্ন স্মারক থেকে তাঁর গাড়ি, দেশবিদেশের নানা ফ্রেম লেন্সবন্দি করতে দেখা যায় সানি দেওলকে। সঙ্গে ছিলেন নেতাজির নাতি তথা অধ্যাপক সুগত বসু। তিনিই বলিউড অভিনেতাকে বাড়ি পরিদর্শন করান।
আরও পড়ুন:
বুধবার ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারের (Batwara 1947 Promotion) জন্য কলকাতায় (Kolkata) পা রাখেন সানি (Sunny Deol)। তবে শহর তিলোত্তমায় এসে নিজেকে কেবল বাণিজ্যিক গণ্ডিতেই সীমাবদ্ধ রাখেননি অভিনেতা, বরং শহরের ঐতিহ্য-সংস্কৃতির সঙ্গেও নিজেকে একাত্ম করে নেন। সোজা পৌঁছে যান ভবানীপুরে সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক বাসভবন নেতাজি ভবনে। সেখানে নেতাজির স্মৃতিবিজড়িত বাড়ির আনাচে-কানাচে ঘুরে দেখেন। শুধু তাই নয়, নেতাজির ব্যবহৃত সামগ্রী থেকে বিভিন্ন স্মারক থেকে তাঁর গাড়ি, দেশবিদেশের নানা ফ্রেম লেন্সবন্দি করতে দেখা যায় সানি দেওলকে। সঙ্গে ছিলেন নেতাজির নাতি তথা অধ্যাপক সুগত বসু। তিনিই বলিউড অভিনেতাকে বাড়ি পরিদর্শন করান। আর সেসব ক্যামেরাবন্দি মুহূর্ত নিজেই সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সানি দেওল। পাশাপাশি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলও দেখতে যান অভিনেতা। এমনকী কলকাতা স্পেশাল হলুদ ট্যাক্সির সামনে দাঁড়িয়ে ছবি তুলতেও ভোলেননি তিনি।

আগামী শুক্রবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৪ অগাস্ট বড়পর্দায় মুক্তি পাচ্ছে রাজকুমার সন্তোষী পরিচালিত বহু প্রতীক্ষিত পিরিয়ড ড্রামা ‘বাটোয়ারা ১৯৪৭’। যে সিনেমা প্রযোজনা করেছেন আমির খান। তেইশ সালে ‘গদর ২’ সিনেমার গগনচুম্বী সাফল্যের পরই জানা গিয়েছিল যে সানির সঙ্গে জুটি বেঁধে নতুন দেশাত্মবোধক গাঁথা উপহার দিতে চলেছেন প্রযোজক ‘পারফেকশনিস্ট’। এবার সেই ছবি রিলিজের প্রাক্কালে দেশের বিভিন্ন মেট্রো সিটিতে জোরদার প্রচার চালাচ্ছেন সানি দেওল। ১৯৪৭ সালে দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে সানির পাশাপাশি অভিনয় করেছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি, করণ দেওল, আলি ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারে-সহ একঝাঁক তারকা। উল্লেখ্য, ওই একই দিনে মুক্তি পাওয়ার কথা ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন ২’-এর। অতঃপর বক্স অফিস যুদ্ধে কার গ্রাফ কোথায় থাকে? নজর থাকবে সেদিকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
ইতিহাস গড়ে এই প্রথম লালকেল্লায় বন্দে মাতরম, জাতির উদ্দেশে ভাষণ শুরু প্রধানমন্ত্রীর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮