Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Sunny Leone

বিপাকে সানি লিওনি, ইসলামিক সংগঠনের আপত্তিতে বাতিল হল বাংলাদেশের ভিসা

কী এমন করলেন সানি যার কারণে এই অবস্থা!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২২, ২০:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২২, ২০:০৩

options
link
বিপাকে সানি লিওনি, ইসলামিক সংগঠনের আপত্তিতে বাতিল হল বাংলাদেশের ভিসা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশ ওদেশ ঘুরলেও, বাংলাদেশ যাওয়া যে সানি লিওনির কপালে নেই, তা যেন ফের প্রমাণ হয়ে গেল। কেননা দ্বিতীয়বার বাতিল হল সানি লিওনির বাংলাদেশের ভিসা!

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। বাংলাদেশের জনপ্রিয় পরিচালক শামীম আহমেদ রনির নতুন ছবি ‘সোলজার’-এর শুটিংয়ে বাংলাদেশে যাওয়ার কথা ছিল সানি লিওনির (Sunny Leone)। সানির সঙ্গে যাওয়ার কথা ছিল আরও ১০ কলাকুশলীরও। তবে অন্যান্য সবাই ভিসা পেলেও সানি লিওনির ভিসা বাতিল করে বাংলাদেশের সরকার। বৃহস্পতিবার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের তরফ থেকেই এই খবর জানানো হয়েছে। তবে এর নেপথ্যে কী কারণ রয়েছে তা স্পষ্ট করা হয়নি।

Advertisement

[আরও পড়ুন:মিকা সিংয়ের জীবনসঙ্গীর খোঁজে স্বয়ম্বরের ভাবনা, থাকতে পারেন রাখি সাওয়ান্তও ]\

Sunny Leone in North Bengal for this reason

২০১৫ সালে বাংলাদেশে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল সানির। কিন্তু সানির বাংলাদেশে যাওয়ার খবরে ওপার বাংলার ইসলামিক সংগঠনগুলো ক্ষোভে ফেটে পড়েছিল। এমনকী, গোটা ঘটনার তীব্র প্রতিবাদ করে আন্দোলনেও সামিল হয়েছিলেন তারা। এই আন্দোলনের চাপে পড়েই সেবার বাতিল হয়ে যায় সানির ওই বাংলাদেশ সফর। শোনা যাচ্ছে, সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সে কারণেই হয়তো ফের বাতিল করা হয়েছে সানির ভিসা। তবে সানি লিওনির তরফ থেকে এই নিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Sunny-Leone

[আরও পড়ুন: ফের বিয়ে! প্রেমিকা সাবার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন হৃতিক রোশন? ]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.