সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গলায় লক্ষ্মী লকেট ঝুলিয়ে বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। হিন্দু দেবীকে ফ্যাশনের সঙ্গে যুক্ত করায় সোশ্য়াল মিডিয়ায় রীতিমতো কটাক্ষের শিকার হলেন তাপসী। সঙ্গে নিন্দার ঝড় ফ্য়াশন ডিজাইনার মণীষা জয়সিংকে ঘিরেও।
ব্যাপারটা একটু খুলে বলা যাক। সম্প্রতি এক ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন তাপসী। সেখানেই তাঁকে দেখা গেল লাল রঙের গাউনে। গাউনটি একেবারে ডিপ নেক। স্পষ্ট হয়েছিল তাঁর ক্লিভেজ। আর ক্লিভেজের মাঝে ঝুলছিল একটি সোনালি হার। যার লকেটে মা লক্ষ্মীর মূর্তি! ব্যস, তাপসীর এমন ছবি দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়ল নেটিজেনদের একাংশ।
[আরও পড়ুন: লকার থেকে উধাও সোনা-হীরের গয়না, পুলিশের দ্বারস্থ রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য]
View this post on Instagram
নেটিজেনরা তাপসীকে কটাক্ষ করে বলেন, শরীর দেখাতে চাইছেন, দেখান। সঙ্গে আমাদের লক্ষ্মী দেবীর মুখ বসানো গয়না পরছেন কেন? এটা তো ঠিক না! আপনি বড্ড নির্লজ্জ। নেটিজেনদের একাংশের দাবি এরকম গয়না পরায় তাপসী হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছেন।
[আরও পড়ুন: আমেরিকার টাইমস স্ক্যোয়ারে বাংলার ‘দোস্তজী’, আবেগের স্রোতে ভাসলেন পরিচালক প্রসূন]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার