সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোড়া আইনি নোটিসে বিপাকে অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ এতদিন মৌখিকভাবেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছিলেন নানা পাটেকর৷ এবার তনুশ্রীকে আইনি নোটিস পাঠালেন তিনি৷ একইসঙ্গে অভিনেত্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রীও৷ কয়েকদিন আগে এই পরিচালকের বিরুদ্ধে পোশাক খুলে নাচের দৃশ্যে অভিনয় করার প্রস্তাব দেওয়ার অভিযোগ করেন তনুশ্রী৷ অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছি বলেই তাঁকে আইনি নোটিস পাঠানো হয়েছে বলেই জানান বাঙালি এই অভিনেত্রী৷
[জাতীয় পুরস্কার ফেরাচ্ছেন অভিনেতা প্রকাশ রাজ!]
সম্প্রতি ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং সেটে ঘটে যাওয়া এক ঘটনা নিয়ে মুখ খোলেন তনুশ্রী দত্ত৷ অভিনেত্রীর অভিযোগ, ওই ছবির একটি গানের শুটিং চলছিল৷ সেই সময় নানা পাটেকর তাঁকে অশ্লীলভাবে স্পর্শ করেন৷ তারপর থেকে তিনি আর কোনও ঘনিষ্ঠ মুহূর্তেই নানার সঙ্গে অভিনয় করতে রাজি হননি৷ প্রতিবাদ করায় খেসারতও দিতে হয় বলেও অভিযোগ তনুশ্রীর৷ ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাঁকে৷ শুধু তাই নয়, নানা পাটেকরের পরিকল্পনামাফিক মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তাঁর উপর হামলা চালায় বলেও অভিযোগ তনুশ্রী দত্তের৷ যদিও নানা পাটেকর নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছেন৷ তাঁর দাবি, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং হয়েছিল৷ দশ বছর প্রচারের আলোয় আসার জন্য তনুশ্রী নাকি মিথ্যে কথা বলছেন৷ অভিনেত্রীকে আইনি নোটিস পাঠাবেন বলেও জানিয়েছেন নানা পাটেকর৷ আপাতত জয়সলমীরে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন নানা৷ ইতিমধ্যেই তনুশ্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন তাঁর আইনজীবী৷
শুধু নানা পাটেকরই নন, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও তুলেছিলেন বাঙালি ওই অভিনেত্রী৷ তিনি অভিযোগ করেন, ২০০৫ সালে ‘চকোলেট’ সিনেমার শুটিং চলাকালীন পরিচালক তাঁকে পোশাক খুলে নাচের প্রস্তাব দিয়েছিলেন৷ এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যেই আইনি নোটিস অভিনেত্রীর হাতে এসে পৌঁছেছে৷
[নানা-তনুশ্রী বিতর্কে নয়া মোড়, অভিনেত্রীর পাশে মানেকা গান্ধী]
তবে বিপদের দিনেও অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছে প্রায় গোটা বলিউড৷ এবার তনুশ্রীর পাশে দাঁড়ালেন পরিণীতি চোপড়া ও অর্জুন কাপুর৷ ভারতেও #MeToo পদক্ষেপ নেওয়া হোক বলেই জানিয়েছেন তাঁরা৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!