Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
থাপ্পড়

গার্হস্থ্য হিংসার শিকার হয়েও মেয়েরা কেন চুপ থাকবে? প্রশ্ন তুলল ‘থাপ্পড়’-এর ট্রেলার

দেখুন ট্রেলার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২০, ১৬:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২০, ১৬:২৯

options
link
গার্হস্থ্য হিংসার শিকার হয়েও মেয়েরা কেন চুপ থাকবে? প্রশ্ন তুলল ‘থাপ্পড়’-এর ট্রেলার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রতিটা কোণায় এখনও গার্হস্থ্য হিংসার শিকার মহিলারা। পান থেকে চুল খসলেই শ্বশুরবাড়ির খোঁটা, অপমান থেকে গায়ে হাত তোলার মতো কত কিছুই না সইতে হয় মেয়েদের। বৈপরীত্যও যে নেই এমনটা নয়! তবে তুলনা টানলে মহিলাদের হিংসার শিকার হওয়ার পাল্লাই হারে বেশি। ‘মুখ বুজে সইতে হয়’ এমনটাই মেয়েদের শিখিয়ে এসেছে সমাজ। প্রতিবাদী হলেই সমালোচনার শিকার হতে হয়! কেন সইতে হবে শুধু মহিলাদেরই? প্রশ্ন তুলে প্রকাশ্যে এল ‘থাপ্পড়’-এর ট্রেলার। মুখ্য চরিত্রে তাপসী পান্নু।

ছবিতে অমৃতা নামে আদ্যোপান্ত এক গৃহবধূর ভূমিকায় দেখা যাবে তাপসীকে। সংসারই যার ধ্যানজ্ঞান। হঠাৎ একদিন স্বামীর হিংসের শিকার হয় অমৃতা। ভরপুর অফিস পার্টিতে সব বন্ধুবান্ধবদের সামনেই অমৃতাকে কষিয়ে চড় মারে তার স্বামী। সেই থাপ্পড়ের কারণেই সংসার ভাঙার সিদ্ধান্ত নেয় অমৃতা। ডিভোর্স ফাইল করে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘করোনা’ ত্রাসে রণবীরের মুখে মাস্ক, পরিচালক সুজিত দায়ী করলেন মানব সভ্যতাকে ]

সত্যিই তো ‘থাপ্পড়’, যাকে কিনা এরেবারে গৌণ ইস্যু বলেই ধরা হয়, একটা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে সেটাও কি অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। যার জন্য বিচ্ছেদ অবধি জল গড়ায়! স্ত্রী’র গালে থাপ্পড় মারা কিংবা গায়ে হাত তোলা কি এতটাই সোজা? আর এমন কিছু ঘটলে মেয়েরাই বা কেন সহ্য করবে? ‘থাপ্পড়’-এর ট্রেলারে সেই প্রশ্ন তুলেই সামজের উপর থাপ্পড় কষালো তাপসী।  নেপথ্যে ‘মুলক’ এবং ‘আর্টিকল ফিফটিন’ খ্যাত পরিচালক অনুভব সিনহা। ‘থাপ্পড়’-এর এক সংলাপ ফের মনে করিয়ে দিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘কবীর সিং’-এর সমালচিত একটি দৃশ্য। যেখানে এক উকিলকে বলতে শোনা গিয়েছে, “সম্পর্কে ভালবাসা থাকলে একটু-আধটু মারধরও থাকবে!” দেশে নারীদের প্রতি হিংসা বোধহয় ততটাই বেড়ে গিয়েছে যে গায়ে তোলার মতো বিষয়টিকেও ‘লঘু’ করে দেখা হয়। 

‘থাপ্পড়’-এর আগে পরিচালক অনুভবের কোর্টরুম ড্রামা ‘মুলক’ ছবিতে নজর কেড়েছিলেন তাপসী পান্নু। ছবিতে তাপসীর স্বামীর ভূমিকায় দেখা যাবে পাভেল গুলাটিকে। প্রসঙ্গত, এর আগে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের ৬ মার্চ। কারণ, বিশ্ব নারী দিবসে মুক্তি পাক এই ছবি সেটাই চেয়েছিলেন পরিচালক এবং তাপসী। কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় নারী দিবসের এক সপ্চতাহ আগেই ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘থাপ্পড়’।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘করোনা’ ত্রাসে রণবীরের মুখে মাস্ক, পরিচালক সুজিত দায়ী করলেন মানব সভ্যতাকে ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.