সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার মুম্বইয়ে আয়োজিত হয়েছে ভিএলসিসি ফেমিনা মিস গ্র্যান্ড ইন্ডিয়া ২০২০ (VLCC Femina miss India 2020)। অনুষ্ঠানে বেছে নেওয়া হয়েছে দেশের সেরা তিন সুন্দরী। সেরার সেরা মুকুট উঠেছে তেলেঙ্গানার মেয়ে মানাসা বারাণসীর (Manasa Varanasi) মাথায়। পাশাপাশি হরিয়ানার মেয়ে মণিকা শেওকান্দের (Manika Sheokand) মাথায় উঠেছে ভিএলসিসি ফেমিনা মিস গ্র্যান্ড ২০২০’র মুকুট। অন্যদিকে, উত্তরপ্রদেশের মান্যা সিং (Manya Singh) পেয়েছেন ফেমিনা মিস ইন্ডিয়া রানার আপের খেতাব।
View this post on InstagramAdvertisement
অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন নেহা ধুপিয়া (Neha Dhupia), চিত্রাঙ্গদা সিং, পুলকিত সম্রাট (Pulkit Samrat) ও ফ্যাশন ডিজাইনার ফাল্গুনী ও শেন পিকক। সৌন্দর্য ও বুদ্ধিমত্তা দিয়ে সকলকে পিছনে ফেলে বিচারকদের মন জয় করে নিয়েছিলেন এই তিন সুন্দরী। তাঁদের মধ্য থেকে সেরার খেতাব পান তেলেঙ্গানার ইঞ্জিনিয়ার মানাসা বারাণসী। ২০২১’র ডিসেম্বরে ৭০তম মিস ওয়ার্ল্ড খেতাবের দাবিদার হিসাবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি।
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
[আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভাঙল সুস্মিতার! অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্টে কীসের ইঙ্গিত?]
কে এই মানাসা? হায়দ্রাবাদে জন্ম মানাসার। ভাসাভি কলেজ থেকে ইঞ্জিনিয়রিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ছোটবেলা থেকেই লাজুক ছিলেন। পছন্দ করেন ভারতনাট্যম নাচতে, গান শুনতে, বই পড়তে। চলার পথে মা, দিদা ও বোনের ভূমিকা তাঁকে বারবার অনুপ্রাণিত করেছে। এছাড়াও বলিউড-হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের কাজ ও ব্যক্তিত্ব-ও তাঁকে অনুপ্রাণিত করে।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘হ্যাকড’ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সাইবার অপরাধের শিকার অভিনেতা সোহম চক্রবর্তী]
সর্বশেষ খবর
-
‘শত্রু দেশ’কে হারিয়ে এশিয়ার সেরা! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা, ভাইরাল ভিডিও
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের