অর্ণব দাস, বারাকপুর: বরানগরে ভয়াবহ পথ দুর্ঘটনা। শুটিং সেরে ফেরার পথে লরির ধাক্কায় প্রাণ গেল টেলি অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী এলো’র সহ অভিনেত্রী ছিলেন তিনি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই নেমেছে শোকের ছায়া।
শনিবার রাতে শুটিং শেষে পানিহাটি রেলওয়ে পার্কে বাপের বাড়ি ফেরার কথা ছিল সুচন্দ্রার। কলকাতা থেকে ডানলপের দিকে আসার জন্য একটি অ্যাপ বাইক বুক করেন। বরানগর ঘোষপাড়া রোডের কাছে বিপত্তি। একটি সাইকেল আচমকাই রাস্তা পার করে। তা দেখে অ্যাপ বাইকের চালক ব্রেক কষেন। সেই সময় বাইকের পিছনে বসে থাকা সুচন্দ্রা পড়ে যান।
[আরও পড়ুন: বিদায়বেলায় গম্ভীরকে জার্সি উপহার কেকেআরের, রিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন নাইট অধিনায়ক]
পিছন দিক থেকে আসা একটি লরি তাঁর উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুচন্দ্রার। খবর পেয়ে বরানগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করে। গ্রেপ্তার করা হয় ওই লরিচালককেও। অভিনেত্রীর মৃত্যুতে টলিপাড়ায় শোকের ছায়া।
[আরও পড়ুন: হোটেল-রেস্তরাঁয় হুটহাট হানা, বেচাল দেখলে রক্ষে নেই! চন্দ্রকোণায় ‘দাবাং’ খাদ্য সুরক্ষা আধিকারিক]
সর্বশেষ খবর
-
প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ তারেক সরকার! বেহাল বাংলাদেশে ৪ সংস্থায় ছাঁটাই ৬ শতাধিক
-
তৃণমূলের হারানো জমি দখলে মরিয়া! ‘ঘরবন্দি’ দশা কাটাতে শিলিগুড়িতে মাঠে নামছে সিপিএম
-
আরসালান থেকে করিমস! ‘অখাদ্য’ বিকোনোয় পুজোর মুখে কলকাতার ৪০ রেস্তরাঁয় তালা
-
পুজোয় মাছ-মাংস খাওয়া বাঙালি কি সত্যিই ‘পাখণ্ডী’? কী বলেছিলেন ঠাকুর, মা ও স্বামীজি
-
মহানায়কের জন্মশতবর্ষে বিশেষ উদ্যোগ মোদির, ১০০ টাকার রুপোর স্মারক মুদ্রা আনছে কেন্দ্র