Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Bangladesh

প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ তারেক সরকার! বেহাল বাংলাদেশে ৪ সংস্থায় ছাঁটাই ৬ শতাধিক

একদিকে অর্থনীতির বেহাল দশা অন্যদিকে ব্যাপক ছাঁটাইয়ের কারণে অথৈ জলে পড়েছেন কারখানার কর্মীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ২০:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ২০:৩৩

options
link
প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ তারেক সরকার! বেহাল বাংলাদেশে ৪ সংস্থায় ছাঁটাই ৬ শতাধিক zoom
ছাঁটাই শ্রমিকদের নামের তালিকা টাঙিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি। ক্ষমতায় এলে নতুন সরকার দুর্বল অর্থনীতিকে চাঙ্গা করার কাজ করবে বলে জানিয়েছিলেন তারেক রহমান। কিন্তু কোথায় কী? বিএনপি ক্ষমতায় আসার পরেও বদলায়নি পরিস্থিতি। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি থেকে শুরু করে বেকারত্ব, কারখানাগুলিতে ছাটাই- একাধিক চ্যালেঞ্জের মধ্যে পড়ছেন বাংলাদেশের নাগরিকরা। সম্প্রতি গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় কেয়া গ্রুপের ৪টি প্রতিষ্ঠান থেকে ৬২৭ জনকে ছাঁটাই করে দেওয়া হয়। এর জেরে ক্ষোভ তৈরি হয়েছে। একদিকে অর্থনীতির বেহাল দশা অন্যদিকে ব্যাপক ছাঁটাইয়ের কারণে অথৈ জলে পড়েছেন কারখানার কর্মীরা।

জানা গিয়েছে, কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড ও স্পিনিং ডিভিশনে ছাঁটাই করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাঙ্কের জটিলতা ও গ্যাসের বিল মেটাতে না পারায় সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শ্রমিক রয়েছে কারখানায়। তাই ব্যয় কমাতে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ব্যয় কমাতে একাধিক সেকশন, বিভাগ ও ডিভিশনের বেশ কিছু পদ বিলুপ্ত করেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত ৬ জুন থেকে কারখানার বহু শ্রমিককে সাময়িক কর্মবিরতিতে পাঠানো হয়। বেশ কয়েক দফায় তাঁদের কর্মবিরতির মেয়াদ বাড়ায় কর্তৃপক্ষ। আজ, মঙ্গলবার থেকে কারখানাগুলিতে শুরু হয় ছাঁটাইয়ের প্রক্রিয়া। শ্রমিকদের সব পাওনা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এদিন সকালে কারখানার বাইরে ছাঁটাই হওয়া শ্রমিকদের নামের তালিকা টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। সেই তালিকা দেখতে কারখানার সামনে ভিড় জমিয়েছেন শ্রমিকরা। যদিও কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে কারখানায় নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলে ছাঁটাই হওয়া দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে।

এত বিপুল পরিমাণে ছাঁটাই হওয়ায় স্বাভাবিকভাবেই শ্রমিক ও তাঁদের পরিবারের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সংসার চলবে কীভাবে সেই চিন্তায় রয়েছেন তাঁরা। ১০ বছর ধরে এই কারখানায় কাজ করা শ্রমিকের চাকরিও চলে গিয়েছে। দেশে কর্মসংস্থানের অভাব ও বেকারত্বের সমস্যার মাঝে এই বিপুল ছাঁটাইয়ের কারণে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.