Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Manoj Bajpayee

কোথায় লুকিয়ে মনোজ বাজপেয়ী? ‘‌দ্য ফ্যামিলি ম্যান’‌ সিজন টু-এর টিজারেই দারুণ চমক

টিজারটি মিস করেননি তো?‌

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৩, ২০২১, ২৩:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৩, ২০২১, ২৩:০২

options
link
কোথায় লুকিয়ে মনোজ বাজপেয়ী? ‘‌দ্য ফ্যামিলি ম্যান’‌ সিজন টু-এর টিজারেই দারুণ চমক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল মনোজ বাজপেয়ী অভিনীত ওয়েব সিরিজ ‘‌দ্য ফ্যামিলি ম্যান’‌–এর দ্বিতীয় সিজনের টিজার। আর প্রত্যাশামতোই ইতিমধ্যে সাড়াও ফেলে দিয়েছে সেটি। প্রায় ৩৭ লক্ষ মানুষ ইউটিউবে টিজারটি দেখে ফেলেছেন। আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাবে ওয়েব সিরিজটির ট্রেলার।

OTT‌ প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে (Amazon Prime) ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘‌দ্য ফ্যামিলি ম্যান’ (The Family Man) ওয়েব সিরিজটির অনেকেই প্রশংসা করেছিলেন। মুখ্য চরিত্রে ছিলেন মনোজ বাজপেয়ী, দক্ষিণী অভিনেত্রী প্রিয়ামানি–সহ আরও অনেকে। চিত্রনাট্য অনুযায়ী, মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) অভিনীত চরিত্র ‘‌শ্রীকান্ত’ আসলে‌ একজন মধ্যবিত্ত ব্যক্তি, যিনি কিনা আবার গোয়েন্দা সংস্থায় উঁচু পদে কর্মরত। তাঁর আসল পেশা সম্পর্কে কেউ তেমন কিছু জানে না। অথচ বড় বড় সন্ত্রাসবাদী হামলা রুখে দেওয়াই কিন্তু শ্রীকান্ত এবং তাঁর টিমের কাজ। এবার সামনেই মুক্তি পেতে চলেছে ওয়েব সিরিজটির দ্বিতীয় সিজন। যার অপেক্ষায় রয়েছেন অনেকেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: যশের সঙ্গে পুরনো ভিডিও নিয়ে হইচইয়ের মাঝেই নতুন ছবি পোস্ট নুসরতের, কী বার্তা দিলেন?]

‘‌দ্য ফ্যামিলি ম্যান’‌ দ্বিতীয় সিজনের টিজারেও দেখা গিয়েছে, সাংসারিক ঝামেলা মেটেনি শ্রীকান্তের। যা নিয়ে প্রশ্ন তুলছে তাঁর মেয়ে। এছাড়া একটি দৃশ্যে দেখা মিলেছে আরেক দক্ষিণী অভিনেত্রী সামান্থারও। প্রসঙ্গত, এটিই তাঁর প্রথম ওয়েব সিরিজ। তবে গোটা ভিডিওতে একবারই কেবল দেখা গিয়েছে মনোজ বাজপেয়ীকে। তাও একেবারে শেষে। এমনকী, কোনও কারণে তাঁর নিরুদ্দেশ থাকার কথাও বলা হয় সেখানে?‌ যা আরও কৌতূহল বাড়িয়েছে দর্শকদের। আপাতত আগামী ১৯ জানুয়ারির অপেক্ষা। প্রথম সিজনের মতো ওয়েব সিরিজটির দ্বিতীয় সিজনের সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী এটির নির্মাতারা।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: বিরাট-অনুষ্কারা নাকি জঙ্গি! সংবাদপত্রের ভাইরাল ছবি নিয়ে তীব্র চাঞ্চল্য নেটদুনিয়ায়]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.