Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Nusrat Jahan

Nusrat Jahan-Yash Dasgupta: নুসরতের ছেলের বাবা যশই, অনলাইনে নাম নথিভুক্ত করালেন অভিনেত্রী

কলকাতা পুরসভার অনলাইন ফর্মে নাম নথিভুক্ত করালেন নুসরত৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২১, ১১:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২১, ১১:৩৭

options
link
Nusrat Jahan-Yash Dasgupta: নুসরতের ছেলের বাবা যশই, অনলাইনে নাম নথিভুক্ত করালেন অভিনেত্রী zoom

কৃষ্ণ কুমার দাস: অবশেষে সব জল্পনার ইতি ৷ এবার সামনে এল অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) ছেলে ঈশানের বাবার নাম৷ জানা গেল নুসরতের সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্তই (Yash Dasgupta)৷ বুধবার রাতে কলকাতা পুরসভার অনলাইন ফর্মে ছেলের বাবার নাম নথিভুক্ত করালেন নুসরত৷ যেখানে স্পষ্টই লেখা রয়েছে ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত ৷  আর বাবার নাম দেবাশিস দাশগুপ্ত ওরফে যশ!

কলকাতা পুরসভার অনলাইন ফর্মে নাম নথিভুক্ত করালেন নুসরত

নুসরত জাহানের সন্তানের বাবা কে? অভিনেত্রী-সাংসদ অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই এই জল্পনা চলছিল। সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনরা নানা সময়ে, নানাভাবে নুসরতকে এই প্রশ্নেই জর্জরিত করছিল। কয়েকদিন আগে নুসরত জানিয়ে ছিলেন তাঁর ছেলে ঈশানের বাবা কে? তবে স্পষ্ট নয়। বরং ইঙ্গিতেই সন্তানের বাবার কথা বলেছিলেন নুসরত! (Nusrat Jahan)! তবে আর সন্তানের পিতৃ পরিচয় গোপন রাখতে পারলেন না অভিনেত্রী৷

Advertisement

[আরও পড়ুন: সোনু সুদের অফিসে আয়কর দপ্তরের হানা, বিপাকে পড়তে পারেন ‘মসিহা’!]

কলকাতা পুরসভার বার্থ সার্টিফিকেটের পোর্টালে অনলাইনে পুত্র ঈশানের বাবার নামের জায়গায় তিনি অভিনেতা দেবাশিস দাশগুপ্ত ওরফে যশের নাম লিখেছেন। অনলাইনে এই বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নম্বর ১৬২৩ বলে পুরসভা নিশ্চিত করেছে। সন্তান সম্ভবা থেকে শুরু করে গত ২৬ আগস্ট বেসরকারি হাসপাতালে পুত্রের জন্মের ২০ দিন পর পর্যন্ত সন্তানের পিতার পরিচয় জানাতে চাননি নুসরত। একসঙ্গে দু’জনে ঘুরলে, এক বাড়িতে থাকলেও এতদিন সন্তানের পিতার পরিচয় প্রকাশ্যে আনতে চাননি। কিন্তু বুধবার রাত সাড়ে ন’টার পর পুরসভার স্বাস্থ্য বিভাগ বার্থ সার্টিফিকেটের পোর্টাল আপডেট করতেই  বোমা ফাটালেন স্বয়ং বসিরহাটের সাংসদ। গত শনিবার যশকে সঙ্গে নিয়ে ভ্যাকসিন নিতে পুরভবনে এসে পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত রায়চৌধুরির কাছে পুত্রের বার্থ সার্টিফিকেটে পিতার নামের জায়গায় আপাতত ফাঁকা রাখা নিয়ে আইনি জটিলতার তথ্য জেনে নিয়েছিলেন।

নুসরতের স্বামী নিখিল জৈনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে বিতর্ক থাকলেও যশের প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে। যশের প্রাক্তন স্ত্রী মুম্বইয়ে থাকেন, এক পুত্রও রয়েছে যশের। এখন দেখার পুত্র ঈশানের সৌজন্যে যশ ও নুসরত কী শেষপর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন? নাকি লিভটুগেদারেই কাটিয়ে দেবেন বাকি জীবন? অপেক্ষায় অনুরাগীরা৷

Nusrat jahan new instagram post goes viral

[আরও পড়ুন: এবার রুপোলি পর্দায় ‘তালিবানরাজ’, আফগানিস্তান সংকট নিয়ে তৈরি হচ্ছে বলিউড ছবি!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.