Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬

‘গুড নিউজ’ দিলেন করিনা-কিয়ারা, নেটদুনিয়ায় ভাইরাল পোস্টার

পোস্টারের পাশাপাশি একটি ভিডিও পোস্ট করেছেন অক্ষয় কুমার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৪, ২০১৯, ১৬:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৪, ২০১৯, ১৬:৪২

options
link
‘গুড নিউজ’ দিলেন করিনা-কিয়ারা, নেটদুনিয়ায় ভাইরাল পোস্টার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন পর অক্ষয় কুমার আর করিনা কাপুরকে একসঙ্গে পর্দায় দেখতে উন্মুখ দর্শক। তাই ‘গুড নিউজ’ ছবির খবর যখনই প্রকাশ্যে আসে, তখন থেকেই দিন গুনতে শুরু করেন অনুরাগীরা। ছবির পোস্টার মুক্তির পর অন্তত প্রতীক্ষার একটা স্তর পেরলো। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ছবির পোস্টার। আর তারপরই নেটদুনিয়ায় শুরু হয়ে গিয়েছে অনুরাগীদের চর্চা।

অক্ষয় কুমার ও করিনা কাপুরকে একসঙ্গে শেষ দেখা গিয়েছিল ‘গব্বর ইজ ব্যাক’-ছবিতে। ৪ বছর পর ফের জুটি বাঁধছেন তাঁরা। ছবির নাম ‘গুড নিউজ’। তবে ‘গব্বর ইজ ব্যাক’-ছবিতে ক্যামিও চরিত্র ছিল করিনার। তার আগে ২০০৯ সালে ‘কমবখত ইশক’ ছবিতে অভিনয় করেছিল এই জুটি। তারপর দীর্ঘদিন একসঙ্গে ছবি করেননি তাঁরা। তবে পর্দা থেকে দূরে থাকননি অক্ষয় বা করিনা। দু’জন অনেক ছবি করেছেন। কিন্তু এই সুপারহিট জুটির অভিনয় থেকে বঞ্চিতই থেকেছে দর্শক। এতদিনে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে চলেছে ‘গুড নিউজ’।

Advertisement

এটি একটি কমেডি ছবি। ছবির পোস্টারেই রয়েছে সেই ইঙ্গিত। পোস্টারে অক্ষয় ও করিনা ছাড়া দেখা গিয়েছে দলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আদবাণীকে। করিনা ও কিয়ারাকে পোস্টারে গর্ভবতী হিসেবে দেখানো হয়েছে। আর এই দু’জনের মাঝে কার্যত ফেঁসে গিয়েছেন অক্ষয় ও দলজিৎ। কোনও এক বিষয়ে তাঁরা রীতিমতো দ্বিধায়। তবে বিষয়টি যে কী, তা ট্রেলার বের হওয়ার আগে বোঝা যাবে না। ততদিন সাসপেন্সেই থাকতে হবে অনুরাগীদের।

ছবিটি পরিচালনা করেছেন রাজ মেহেতা। প্রযোজনা করেছেন করণ জোহর। শুটিংয়ের সময় শোনা যাচ্ছিল ছবিতে নাকি কয়েকটা দৃশ্যে দেখা যাবে তৈমুর আলি খানকে। সেই কারণেই কয়েকদিন শুটিং সেটে দেখা গিয়েছিল তাকে। যদিও করিনা পরে জানান, তৈমুরকে ছবিতে দেখা যাবে না। মায়ের সঙ্গে সময় কাটানোর জন্যই সে সেটে গিয়েছিল। ২৭ ডিসেম্বর মুক্তি পাবে ‘গুড নিউজ’।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.