Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Yash

দক্ষিণী তারকা যশের জন্মদিনে ব্যানার টাঙাতে গিয়ে মৃত ৩ ভক্ত

জন্মদিনে শহর থেকে দূরে রয়েছেন দক্ষিণী তারকা যশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৮, ২০২৪, ১৬:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৮, ২০২৪, ১৬:৪৯

options
link
দক্ষিণী তারকা যশের জন্মদিনে ব্যানার টাঙাতে গিয়ে মৃত ৩ ভক্ত zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার দক্ষিণী তারকা যশের জন্মদিন। প্রিয় নায়কের জন্মদিন সেলিব্রেট করার জন্য উত্তেজনা গোটা কর্নাটকে। নায়কের ছবিতে মালা দিয়ে হইচই, কিংবা নায়কের মতো সেজে তাঁর বাড়ির সামনে তারকার একটু দর্শন পাওয়ার অধীর অপেক্ষা। কিন্তু প্রিয় নায়কের প্রতি প্রেম দেখাতে গিয়ে যে প্রাণ হারাতে হবে, তা হয়তো আন্দাজও করতে পারেনি কর্নাটকের তিন যুবক।

[আরও পড়ুন: অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় অভিমানী রূপম! নিন্দুকের একহাত নিয়ে দিলেন নয়া ‘বিজ্ঞাপন’]

ঘটনাটি ঘটেছে কর্নাটকের গদগ জেলায়। পুলিশ সূত্র পাওয়া খবর অনুযায়ী, সোমবার সকাল বেলায় এলাকার তিন যুবক মুরালি, নবীন ও হনুমন্ত যশের এক ছবির ব্যানার বানিয়ে টাঙাতে যায়। ব্যানারটি টাঙাতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন তিন যুবক। পুলিশ সুপার জানিয়েছে, ব্যানারটি ধাতব ফ্রেম দিয়ে তৈরি ছিল, যা একটি হেসকম তারের সংস্পর্শে আসে। ঘটনায় লক্ষ্মেশ্বর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করব।’

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash (@thenameisyash)

অন্যদিকে, এলাকার বিধায়ক যশকে অনুরোধ করেছেন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে। সোমবার সোশাল মিডিয়ায় যশ একটি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, ‘জন্মদিনে শহর থেকে দূরে থাকব। তাই এবার আর ভক্তদের সঙ্গে দেখা করতে পারব না।’

[আরও পড়ুন: আমন্ত্রণেও রাজনীতি! বলিউডের কারা রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেলেন? ব্রাত্য কারা?]

 

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.