সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য কী-ই না করেন অনুরাগীরা। কখনও তাঁর স্পর্শ পাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়, আবার কখনও বা তারকাদের সঙ্গে একফ্রেমে নিজস্বী নিতে মরিয়া ভক্তরা উন্মত্ত হয়ে ওঠেন। কেউ কেউ তো আবার মাইলের পর মাইল হেঁটে কিংবা সাইকেল চালিয়ে প্রিয় তারকার বাড়ির সামনে হত্যে দেন! এবার অঙ্কুশের (Ankush) এক ভক্ত বর্ধমান থেকে সাইকেল চালিয়ে কলকাতায় এলেন শুধুমাত্র তাঁর সঙ্গে দেখা করবেন বলে।
অঙ্কুশ কী দেখা করলেন? আজ্ঞে হ্যাঁ। বিষয়টি টলিউড অভিনেতার কানে যেতেই তিনি নিজে ওই ভক্তর সঙ্গে দেখা করলেন। সঙ্গে ছিলেন ঐন্দ্রিলাও। বর্ধমান থেকে কলকাতা পর্যন্ত সাইকেল চালিয়ে আসা ওই অনুরাগীর নাম বিপ্লব দাস। শুক্রবার ভোর ৪টেয় বাড়ি থেকে বেরিয়েছেন ওই তরুণ। দিনভর সাইকেল চালিয়ে কলকাতায় পৌঁছে ঠিক বের করে নেন প্রিয় তারকা কোথায় রয়েছেন? এদিন সন্ধেয় বাইপাসের এক বিলাসবহুল হোটেলে ছিল ‘মির্জা’র (Mirza) প্রোমোশন। সেখানেই পৌঁছে গিয়েছিলেন বিপ্লব।

[আরও পড়ুন: প্রচারের ফাঁকে জমিয়ে ক্রিকেট খেললেন দেব, ফুটবলে চ্যালেঞ্জ হিরণের! ‘খেলা হবে’ ঘাটালে]
ভক্তর সঙ্গে দেখা করে আপ্লুত অঙ্কুশ। অভিনেতার সঙ্গে দেখা করে এদিন রাতেই আবার বর্ধমানে সাইকেলে করে ফিরে যান বিপ্লব। শুধু তাই নয়, ‘মির্জা’র পোস্টার প্রিন্ট করা এক টি-শার্ট তৈরি করেছেন ভক্ত। আর সেটা পরেই অঙ্কুশের সঙ্গে দেখা করতে শুক্রবার রাতে পার্কসাকাসে আসেন বর্ধমানের ওই তরুণ।
View this post on Instagram
[আরও পড়ুন: যিশুকে চায়ের আমন্ত্রণ মমতার, টলিউডের ভারতজয়ের উদযাপন]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক