সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পর এবার কি বনি সেনগুপ্ত (Bonny Sengupta)? মঙ্গলবার সকাল থেকেই টলিপাড়ায় নতুন জল্পনা। অভিনেতা বনি সেনগুপ্ত নাকি বিজেপি ছেড়ে দিচ্ছেন! তা হঠাৎ এমন গুঞ্জন রটল কেন? রাজনীতির প্রতি মোহভঙ্গ? নাকি গেরুয়া শিবির ছেড়ে শাসকদলে যোগদান?
এই প্রশ্নের উত্তর পেতে সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে বনি সেনগুপ্তকে যোগাযোগ করা হলে অভিনেতা জানান, ”এই নিয়ে এখনও কোন সিদ্ধান্ত আমি নিইনি। জানি না ঠিক করব!’

বোলপুরে রাজা চন্দর নতুন ছবি ‘আম্রপালি’র শুটিংয়ে আপাতত ব্যস্ত রয়েছেন বনি সেনগুপ্ত। শুটিংয়ে ব্য়স্ত থাকায় বিজেপি ছাড়ার প্রসঙ্গে বিস্তারিত আর কিছু জানাতে চাননি অভিনেতা।

[আরও পড়ুন: ‘শাশুড়ি’ রুদ্রনীলের পাশে ‘বউমা’ প্রতীক! ফুড শো’য়ে শাড়িতে চমক দুই অভিনেতার]
View this post on Instagram
বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত তৃণমূল সমর্থক। অন্যদিকে, বনির প্রেমিকা কৌশানি মুখোপাধ্যায় বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে তৃণমূলের প্রার্থী হয়ে মুকুল রায়ের বিরুদ্ধে লড়েওছিলেন। যেখানে মা ও প্রেমিকা তৃণমূলে, সেখানে বনির বিজেপিতে যোগদান নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় সংবাদমাধ্যমকে বনি স্পষ্ট জানিয়েছিলেন, ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগই নেই। তিনি জানিয়ে ছিলেন, বাড়ির ভিতরে রাজনীতিটাকে আমরা কেউ-ই ঢোকাবো না।
দুর্গাপুজোর সময় মুক্তি পায় বনি সেনগুপ্ত অভিনীত ছবি ‘এফআইআর’। অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধে নজর কাড়েন বনি। ছবিও বক্স অফিসে সাফল্য পায়। আপাতত, বনির হাতে প্রচুর ছবির কাজ। তালিকায় রয়েছে, ‘জতুগৃহ’, ‘ছুটি’, ‘ধাঁধাঁ’, ‘হীরকগড়ের হিরে’র মতো ছবি। জানা গিয়েছে, বোলপুর থেকে ‘আম্রপালি’র ছবির শুটিং সেরে বনি উড়ে যাবেন বাংলাদেশে। কৌশানির সঙ্গে জুটি বেঁধে সেখানে শুটিং করবেন নতুন ছবি।
[আরও পড়ুন: আট মাসেই মোহভঙ্গ, বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়]
সর্বশেষ খবর
-
অভিষেকের চার্টার্ড বিমানে-‘কেম্যান’ যোগ! তদন্তের দাবিতে সরব কুণাল
-
‘আপনাদের থেকে শিখছি’, অস্ট্রেলিয়ায় কিশোর-কিশোরীদের সমাজমাধ্যমে নিষেধাজ্ঞার প্রশংসায় পঞ্চমুখ মোদি
-
তহবিল ‘দখলে’ সুপ্রিম কোর্টে ঋতব্রত শিবির! কেম্যান-যোগে অভিষেকের বিরুদ্ধে তদন্তের দাবি
-
তীর্থে যাওয়া হল না, মাঝপথে ট্রাকে ধাক্কা গাড়ির, মধ্যপ্রদেশে একই পরিবারের ৪ জনের মৃত্যু
-
বারুইপুর ধর্ষণকাণ্ডে গণপিটুনিতে উসকানি! শ্রীলেখার বিরুদ্ধে এফআইআর বিজেপি নেতার