Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
স্বরূপ দত্ত

যমে-মানুষের লড়াইয়ে ইতি, চলে গেলেন অভিনেতা স্বরূপ দত্ত

অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০১৯, ১৯:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০১৯, ১৯:২৮

options
link
যমে-মানুষের লড়াইয়ে ইতি, চলে গেলেন অভিনেতা স্বরূপ দত্ত zoom

গৌতম ব্রহ্ম: বয়সের ভারে ন্যুব্জ হয়ে গিয়েছিলেন৷ হারিয়ে গিয়েছিল শারীরিক ক্ষমতা৷ বিছানাতেই কাটছিল দিন৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার ভরতি করা হয়েছিল শহরের বেসরকারি হাসপাতালে৷ দীর্ঘ রোগভোগের পর যমে-মানুষের লড়াইয়ে হার মানলেন অভিনেতা স্বরূপ দত্ত৷ বুধবার ভোররাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বিশিষ্ট অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া৷

[ আরও পড়ুন: যাত্রীসুরক্ষায় নয়া ভাবনা, জোর করে মেট্রোয় ওঠার চেষ্টা করলে দিতে হবে জরিমানা]

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন স্বরূপ দত্ত। সঙ্গে যোগ হয়েছিল স্নায়ুজনিত রোগ৷ সব মিলিয়ে এক্কেবারে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন অভিনেতা৷ গত শনিবার বাড়িতে পড়েও যান তিনি৷ সংজ্ঞাহীন অবস্থায় পরিজনেরা তাঁকে উদ্ধার করেন৷ নিয়ে যাওয়া হয় মল্লিকবাজারের একটি বেসরকারি হাসপাতালে৷ চিকিৎসকরা জানান, তাঁর চোট অত্যন্ত গুরুতর৷ তারপর থেকে অবস্থার আরও অবনতি হয়৷ ভেন্টিলেশনেই ছিলেন তিনি৷ বুধবার ভোররাতে সব শেষ৷ স্ত্রীকে একা রেখে ইহলোকের মায়া কাটিয়ে অমৃতলোকের পথে পাড়ি দেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিবারের তরফে জানানো হয়েছে, বুধবার হাসপাতাল থেকে স্বরূপ দত্তের দেহ বালিগঞ্জ প্লেসের বাড়িতে নিয়ে যাওয়া হবে। পর সেখান থেকে নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার৷ 

[ আরও পড়ুন: বিপ্লবের পর এবার মাধবী, আরএসএস মদতপুষ্ট টলিউড সংগঠনের পাশে অভিনেত্রী]

ছয় এবং সাতের দশকে টলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ ছিলেন অভিনেতা স্বরূপ দত্ত। তপন সিংহের পরিচালনায় বেশ কয়েকটি ছবিতে নায়কের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে৷ তাঁর অভিনীত ‘মেঘ ও রৌদ্র’, ‘আপনজন’, ‘এখনই’, ‘সাগিনা মাহাতো’, ‘হারমোনিয়াম’, ‘পিতা-পুত্র’, ‘মা ও মেয়ে’, ‘অচেনা অতিথি’ ছবির কথা আজও সিনেপ্রেমীদের মুখে মুখে ফেরে৷ অপর্ণা সেন, মৌসুমী চট্টোপাধ্যায়, তনুজার মতো নায়িকাদের সঙ্গে কাজ করেছেন তিনি৷ হাসিখুশি স্বভাবের স্বরূপ দত্তের মৃত্যুতে টলিপাড়ার অনেকেরই চোখের কোণে জল৷ টলিউডের অভাবণীয় ক্ষতি মেনে নিতে পারছেন না কেউ৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.