সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Coronavirus) দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল দেশ। হু হু করে বাড়ছে সংক্রমণ। সেই সঙ্গে অক্সিজেন (Oxygen) কিংবা হাসপাতালে বেড পাওয়ার মতো নানা বিষয়ে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে আক্রান্তদের। এমন পরিস্থিতিতে এবার রাজ্যের করোনা রোগীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগী হলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), ঋদ্ধি সেন (Riddhi Sen), অনুপম রায়রা (Anupam Roy)। সিটিজেনস রেসপন্স (Citizens’ Response) নামে একটি সংগঠনের মাধ্যমে করোনা রোগীদের প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করলেন তাঁরা।
অভিনেতা ঋদ্ধি সেন ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যাঁরা হাসপাতালে বেড পাচ্ছেন না সেই সব কোভিড রোগীদের পাশে দাঁড়াতেই তাঁদের এই উদ্যোগ। তিনি জানিয়েছেন, পাটুলিতে একটি ঘরে আপাতত রোগীদের রাখার ব্যবস্থা হয়েছে। অক্সিজেন থেকে শুরু করে অন্যান্য সব ধরনের সাহায্যই মিলবে। শুক্রবার সন্ধ্যায় করা এক পোস্টে অভিনেতা জানিয়ে দেন, ‘‘ প্রস্তুতি চলছে পুরোদমে, কাল থেকে খুলে যাবে আমাদের হেল্পলাইন নম্বর। কাল থেকে সব তথ্য পেয়ে যাবেন আপনারা।’’
[আরও পড়ুন: ‘করোনায় মানুষ মরছে, জাঁহাপনার সেন্ট্রাল ভিস্তার কাজ চলছে’, মোদিকে কটাক্ষ সায়নীর!
সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, আপৎকালীন ওষুধ, অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কিট সব কিছুই ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন তাঁরা। ফলে পরিষেবা শুরু করতে আর সমস্যা নেই। প্রতিশ্রুতিমতো আজ, শনিবার থেকেই চালু হয়ে গিয়েছে হেল্পলাইন নম্বরগুলি। সেই নম্বরও শেয়ার করেছেন ঋদ্ধি, ঋতব্রতরা।
এদিকে অনুপম রায়ও তাঁর পোস্টে জানিয়ে দিয়েছেন, দিন-রাতের ভিত্তিতে ডাক্তাররা থাকবেন তাঁদের এই চিকিৎসা কেন্দ্রে। তাঁদের এহেন উদ্যোগের ঢালাও প্রশংসা করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এদিকে ‘ফসিলস ফোর্স’-এর মাধ্যমে করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন গায়ক রূপম ইসলামও (Rupam Islam)। তিনি সমস্ত কোভিড যোদ্ধাকে কুর্নিশ জানিয়ে গান লিখলেন রকস্টার। গানের সুরও তাঁর। এই কাজে তাঁকে সহায়তা করলেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়।, পম চক্রবর্তীরা। গানটিতে তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন, বিপণ্ণ সময়ে সাধ্যমতো অসহায় মানুষের পাশে থাকার।
[আরও পড়ুন: ‘FIR করে ভয় দেখানো যাবে না’, মমতাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করে তোপ কঙ্গনার]
সর্বশেষ খবর
-
কাটমানি না দিলে বাড়ি নয়, বড়ঞায় গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ ৪
-
আমেরিকার বিশ্বকাপে শোনা যাবে না ভুভুজেলার শব্দ, নিষেধাজ্ঞা ‘রিইউজেবল’ জলের বোতলেও
-
বাড়িতে অন্ত্যেষ্টির তোড়জোড়, ৫ দিন পর এভারেস্টের ‘ডেথ জোন’ থেকে সশরীরে ফিরলেন শেরপা
-
‘ভূতে’ লুটে খাচ্ছে রেশন! দুর্নীতির শিকড় উপড়াতে শুভেন্দু সরকারের স্ক্যানারে খাদ্যসাথী
-
বাংলাদেশিদের ভুয়ো নথির জোগান! দিল্লির অভিশপ্ত সেই হোটেল মালিক সম্পর্কে বিস্ফোরক তথ্য