Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Tom Cruise

OMG! পরিষ্কার হিন্দি ভাষায় কথা বললেন টম ক্রুজ, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

হলিউড হার্টথ্রবের কাছে যেন 'ইমপসিবল' কোনও মিশনই নয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৩, ২১:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৩, ২১:০১

options
link
OMG! পরিষ্কার হিন্দি ভাষায় কথা বললেন টম ক্রুজ, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যিই! টম ক্রুজের (Tom Cruise) কাছে যেন ‘ইমপসিবল’ কোনও মিশনই নয়। একবার শুনেই পরিষ্কার হিন্দি ভাষায় কথা বললেন হলিউডের হার্টথ্রব। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যা দেখে ধন্য ধন্য করছেন নেটিজেনরা।

Tom Cruise

Advertisement

আগামী ১২ জুলাই ভারতে মুক্তি পাবে টমের ‘মিশন ইমপসিবল: ডেড রেকনিং পার্ট ১’। তারই প্রচারে এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তারকা। কথার মাঝে সঞ্চালিকা বলেন, “আপনার কাছে কোনও কিছুই ইমপসিবল নয়। গড়গড় করে ফ্রেঞ্চ বলতে পারেন। আমি ভাবছিলাম, এবার লোকটা আমার সঙ্গে হিন্দি বলতে শুরু করবে নাকি!”

[আরও পড়ুন: ‘পুলিশ কবে পুলিশ পুলিশ খেলে?’, ভোটের আবহে খোঁচা ঋত্বিকের ‘বাচাল পুতুল’-এর]

সঞ্চালিকার মুখের কথা শেষ হতে না হতেই টম বলেন, “আপনি চান আমি হিন্দি বলি, অবশ্যই বলব।” এই সুযোগ আর কে ছাড়ে? সঞ্চালিকা বললেন, “নমস্তে, আপ ক্যায়সে হ্যায়?” তাঁকে অনুকরণ করেই হলিউড সুপারস্টার একই কথা বলে ওঠেন। আর তাতেই মুগ্ধ নেটিজেনরা।

বয়স ৬১ বছর। তবে এখনও মহিলাদের হৃদয়ে নিজের স্থান ধরে রেখেছেন টম। এখনও স্টান্ট করতে পিছপা হন না তিনি। খুব কম ক্ষেত্রেই স্ট্যানম্যানের সাহায্য নেন। ‘মিশন ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির দুর্দান্ত স্টান্টগুলি করার জন্য মারাত্মক ঝুঁকি নিয়েছিলেন টম। আবার মহাকাশে গিয়েও শুটিং করেছেন তিনি।

[আরও পড়ুন: দেশের রাজনীতিবিদরা অশিক্ষিত! বেফাঁস মন্তব্যে বিপাকে কাজল, কী সাফাই দিলেন?]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.