সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভ্যালেন্টাইনস ডে’র আগে প্রেমের গান গাইতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। সত্যি নয়, মিথ্যে প্রেমের এই গান তিনি গাইছেন ইশা সাহার (Ishaa Saha) জন্য। দু’জনের মাঝে ভিন্ন সুর আবার ধরেছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty)। তিন তারকার এই সুরেলা রসায়ন দেখা যাবে পরমা নেওটিয়া পরিচালিত ‘মিথ্যে প্রেমের গান’ ছবিতে।

ছবির ফার্স্টলুক আগেই প্রকাশ্যে এসেছিল। রবিবার প্রকাশ্যে এল ট্রেলার। ছবিতে অভীকের চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ। পেশায় সংগীতশিল্পী অভীক ভালবাসে অন্বেষাকে (ইশা অভিনীত চরিত্র)। কিন্তু এ ভালবাসা বড়ই জটিল। তাতে রয়েছে বিরহের অপূর্ণতা। এই অপূর্ণতা সাফল্য পাওয়ার পরও থেকে যায় অভীকের মধ্যে। এর মাঝেই আবার অভীকের সঙ্গে শাস্ত্রীয় সংগীত শিল্পী আদিত্যর (অর্জুন অভিনীত চরিত্র) দ্বন্দ্ব দেখা যায়।
[আরও পড়ুন: বুর্জ খলিফায় ঝড় তুলল ‘পাঠান’, ট্রেলার প্রদর্শনীর সময় মঞ্চ মাতালেন খোদ শাহরুখ ]
অভিনয়, পরিচালনার পাশাপাশি অনির্বাণের গানের গলার কদরও রয়েছে। এবার সংগীতশিল্পীর ভূমিকায় তাঁর সেই সত্ত্বাই যেন ক্যামেরার সামনে দেখা যাচ্ছে। এর আগে ইশার সঙ্গে ‘ডিটেকটিভ’ সিনেমায় দেখা গিয়েছিল অনির্বাণকে। আর সোনাদা সিরিজে ইশার সর্বক্ষণের সঙ্গী অর্জুন। এবার দুই নায়কের সঙ্গে একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ইশা।

ছবির ট্রেলার দেখে যা মনে হচ্ছে তাতে প্রেমের টানাপোড়েন দেখা যাবে ছবিতে। আর তাতে গানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে। পরমা নেওটিয়া পরিচালিত ছবির গানগুলির সুর সাজিয়েছেন কুন্তল দে, রণজয় ভট্টাচার্য ও সৌম্য ঋত। ভ্যালেন্টাইনস ডে’র ঠিক আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ‘মিথ্যে প্রেমের গান’।
“একদিন আমার গানটাই লোকের কাছে নেশা হয়ে যাবে।”#MitthyePremerGaan trailer is out now. 📽️ – https://t.co/5pTkWJF8QM
The film is coming to a theatre near you this 10th February. #MPG #Trailer #Released #bengalimovie #anirbanbhattacharya #ishaasaha #arjunchakrabarty #staytuned
— Ishaa Saha (@m_ishaa) January 15, 2023
[আরও পড়ুন: মাদকের নেশায় খুনের ঘটনায় জড়ালেন সায়নী-সোহম! লাল স্যুটকেস নিয়ে হুলুস্থুল কাণ্ড]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক