Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Animal

‘অ্যানিম্যাল’-এর পরেই ইনস্টাগ্রামে পাগলপ্রেমীদের বন্যা! কী বললেন ‘ন্যাশনাল ক্রাশ’ তৃপ্তি দিমরি?

'অ্যানিম্যাল'-এর 'ভাবি ২' এখন দারুণ জনপ্রিয়!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৩, ১২:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৩, ১২:১০

options
link
‘অ্যানিম্যাল’-এর পরেই ইনস্টাগ্রামে পাগলপ্রেমীদের বন্যা! কী বললেন ‘ন্যাশনাল ক্রাশ’ তৃপ্তি দিমরি? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ন্যাশনাল ক্রাশ’, ভাবি ২! ‘অ্যানিম্যাল’ হিট করার পরেই নতুন করে লাইমলাইটে অভিনেত্রী তৃপ্তি দিমরি। দুরন্ত অভিনয় করা সত্ত্বেও ‘লায়লা মজনু’, ‘বুলবুল’, ‘কলা’ যে জনপ্রিয়তা দিতে পারেনি, অ্যানিম্যালই সেই জনপ্রিয়তা রাতারাতি দিয়েছে। তৃপ্তির দিকে এখন গোটা ইন্ডাস্ট্রির নজর। কিন্তু তৃপ্তির নজর ইনস্টাগ্রামের দিকে! কারণ, তৃপ্তির কথায়, রোজই নাকি সেকেন্ডে সেকেন্ডে তৃপ্তির ইনস্টাগ্রামে ফলোয়ারের বন্যা। এই মুহূর্তে তাঁর অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা ৩.৯ মিলিয়ন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Triptii Dimri (@tripti_dimri)

Advertisement

হিসেব বলছে, ‘অ্যানিম্যাল’-এর পর থেকেই নাকি রোজই হু হু করে বাড়ছে তৃপ্তির ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তি জানিয়েছেন, ”আমার পরিবারের লোকজন নজর রাখছে আমার অ্য়াকাউন্টের দিকে। তাঁরা রোজ রোজ আমাকে বলছে ফলোয়ারের সংখ্যা কত। আমার তো খুবই ভালোই লাগছে। মানুষ আমাকে ভালোবাসছে। আশা করছি, এভাবেই আরও ভালোবাসা পাব।”

[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণই পাননি রামায়ণ-এর ‘লক্ষ্মণ’! ক্ষোভ উগড়ে দিলেন ‘ব্রাত্য’ সুনীল]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Triptii Dimri (@tripti_dimri)

প্রশংসার পাশাপাশি ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে যৌনদৃশ্যে অভিনয়ের জন্য তৃপ্তির দিকে ধেয়ে এসেছে কটাক্ষও। নেটিজেনদের অশ্লীল প্রশ্নের মুখেও পড়তে হয়েছে তৃপ্তিকে। অনেকেরই কৌতূহল, শুটিং করতে গিয়ে সত্যিই কী রণবীরের সামনে নগ্ন হয়েছিলেন তিনি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সবটার জবাব দিলেন অভিনেত্রী। তৃপ্তি বললেন, ”অভিনেতার কাজই হল চ্যালেঞ্জ নেওয়া। আর আমি সেই চ্যালেঞ্জ নিয়ে ছিলাম। বুলবুল ছবির ধর্ষণের দৃশ্যে অভিনয় করার থেকে অ্যানিম্যালের দৃশ্যে অভিনয় করা সহজ ছিল। রণবীরের সঙ্গে নগ্নদৃশ্য শুটিং করার সময়, ঘরে শুধু রণবীর, আমি, পরিচালক আর ক্যামেরাম্যানই ছিলাম। বার বারই রণবীর আমার কাছে জানতে চেয়েছিল, আমি ঠিক আছি কিনা। দারুণ সাপোর্ট পেয়েছি রণবীরের কাছ থেকে। তাই আমার কোনও অসুবিধাই হয়নি। তাই এই দৃশ্য নিয়ে অকারণে সমালোচনা না করাই ভালো।”

[আরও পড়ুন: বলিউডে ব্রাত্য বিবেক ওবেরয়! সিদ্ধার্থ মালহোত্রার ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর টিজারে ঝাঁজালো কামব্যাক]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.