Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Anushka Sharma

অনুষ্কার ছবিতে ফটোশপের মাধ্যমে সিঁদুর পরানোর অভিযোগ! বিতর্কে ইউটিউব চ্যানেল

সচরাচর সিঁদুর পরতে দেখা যায় না বিরাটপত্নীকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০২০, ০৯:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০২০, ০৯:৫৫

options
link
অনুষ্কার ছবিতে ফটোশপের মাধ্যমে সিঁদুর পরানোর অভিযোগ! বিতর্কে ইউটিউব চ্যানেল zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাদা চুড়িদার ও সালোয়ার পরে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়েছিলেন। সকলকে দিওয়ালির (Diwali 2020) শুভেচ্ছা জানিয়েছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। সেই ছবির জন্য সোশ্যাল মিডিয়ায় চর্চায় অভিনেত্রী। এতে অবশ্য তাঁর কোনও ভূমিকা নেই। একটি ইউটিউব (Youtube) চ্যানেলের কাণ্ডের জেরেই নেটদুনিয়ায় ট্রেন্ডিং বিরাটপত্নী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

Advertisement

‘ইউনিভার্সাল ইন সাইটস’ (Universal In Sights) নামের ওই চ্যানেলের অনুষ্কার এই ছবি শেয়ার করা হয়। আর ছবিতে তাঁর মাথায় ফটোশপ করে সিঁদুর দেওয়া হয়। এতেই ক্ষিপ্ত হন নেটিজেনরা। বেশিরভাগের মতে সিঁদুর পরা না পরা একজন নারীর ব্যক্তিগত বিষয়। তাঁর কী করা উচিত? কী করা উচিত নয়, তা বলার অধিকার কারও নেইঁ?

[আরও পড়ুন: অভিনয়-প্রযোজনার পর এবার গান গাইলেন ঋতাভরী, মিউজিক ভিডিওয় সঙ্গী বলিউড তারকা]

২৭ আগস্ট সোশ্যাল মিডিয়ায় বিরাট (Virat Kohli) ও অনুষ্কা নিজেদের প্রথম সন্তানের আগমন বার্তা দেন। তারপর থেকেই নানা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন অভিনেত্রী। সন্তান সম্ভবা অবস্থাতেই দুবাইয়ের আইপিএলের (IPL 2020) আসরে বিরাটের সঙ্গে ছিলেন। সেখানেও ছবি আপলোড করায় খামতি ছিল না। সোশ্যাল মিডিয়ায় তরজায় অবশ্য তাঁর ছবি শেয়ার করার স্বাভাবিক প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়েনি। দিওয়ালির এই ছবির পরই আবার নিজের ‘পারফেক্ট চা’ পানের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুষ্কা। ছবিটি তুলেছেন তাঁর বাবা। ক্যাপশনে সেকথাও জানিয়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

[আরও পড়ুন: ফের বিতর্কে করণ জোহর, এবার চুরির অভিযোগ আনলেন পরিচালক মধুর ভান্ডারকর!]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.