সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের প্রভাব কি এবার টলিউডের বক্স অফিসে পড়ল! টলিপাড়ার সূত্রের খবর, ১৫ আগস্ট মুক্তি পাওয়া সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ এবং রাজ চক্রবর্তীর ‘বাবলি’ নিয়ে যেরূপ ব্যবসার আশা করা হয়েছিল, ছবি মুক্তির এক সপ্তাহ কাটলেও, সেই আশা পূরণ হয়নি। অনেকেই মনে করছেন, আর জি কর কাণ্ডে গোটা বাংলা যেভাবে ঘটনাটি নিয়ে চিন্তিত, প্রতিবাদে ফেটে পড়েছে, ঠিক এই সময় সিনেমা দেখার মানসিকতা বেশিরভাগ মানুষেরই নেই। তাই সম্ভাবনা থাকলেও, এই ছবি দুটি ব্যবসার দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে।
টলিপাড়ার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই পরিস্থিতির মুখে যাতে পড়তে না হয়, তার জন্যই হয়তো আগে ভাগে কোমর বাঁধছে টলিপাড়ার দুই ছবি। জানা গিয়েছে, অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন অভিনীত এবং পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘এই রাত তোমার আমার’ ৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। সূত্রের খবর এই ছবির মুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। নতুন তারিখও ঘোষণা করা হয়নি।
[আরও পড়ুন: ৪৯ হাজারের টিস্যু শাড়িতে ভিন্টেজ লুকে কঙ্গনা, নজরকাড়া ফ্যাশন টিপস দিলেন অভিনেত্রী]
তবে শুধু এই ছবি নয়। মুক্তি স্থগিত রাখা হয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘যমালয়ে জীবন্ত ভানু’ ছবিরও। যা মুক্তি পাওয়ার কথা ছিল ৩০ আগস্ট।
এক সংবাদমাধ্যমে দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্ত জানিয়েছেন, ”১৫ আগস্টে দুটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল। পদাতিক ও বাবলি। খুব একটা ভালো ব্যবসা করতে পারছে না।” তাঁর কথায়, ”সোশাল মিডিয়ায় এখন বাংলা সিনেমা বয়কট নিয়ে নানা আন্দোলন চলছে। হয়তো এই কারণেই ছবির মুক্তি স্থগিত করা হয়েছে। ”
[আরও পড়ুন: ‘মহিলা কমিশনকে জানাব’, পরিচালক দেবালয়ের বিরুদ্ধে বিস্ফোরক প্রযোজক রানা সরকার!]
সর্বশেষ খবর
-
নতুন ভোটার কার্ড বানাতে চান? বাধ্যতামূলক বাবা-মায়ের SIR তথ্য, আর কী জানাল কমিশন
-
‘তাহলে আমি আত্মহত্যা করব’, ২০১২ সালে নির্বাচন কমিশনার কুরেশিকে বলেন প্রধানমন্ত্রী মনমোহন, কেন?
-
সৎ বাবার ‘যৌন লালসা’য় অন্তঃসত্ত্বা কলকাতার কিশোরী? প্রমাণের অভাবে হাই কোর্টে খালাস অভিযুক্ত
-
ডিম-হামলার ‘ভয়ে’ হেলমেট পরে আদালতে লাহেক আলি! বললেন, ‘প্রতিবাদের মুখ বন্ধ করা হচ্ছে’
-
ইংল্যান্ডের কোচ হতে পারেন দ্রাবিড়! ভারতকে হারানোর ছক কি এবার ‘দ্য ওয়াল’-এর হাতে?