Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Kerala actress Molest

সিনেমার প্রচারে গিয়ে যৌন হেনস্তার শিকার ২ জনপ্রিয় অভিনেত্রী, তদন্তে পুলিশ

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২২, ১৫:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২২, ১৫:৪৭

options
link
সিনেমার প্রচারে গিয়ে যৌন হেনস্তার শিকার ২ জনপ্রিয় অভিনেত্রী, তদন্তে পুলিশ zoom
ছবি: প্রতীকী।
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার প্রচারে গিয়ে যৌন হেনস্তার শিকার হতে হল  দাক্ষিণাত্যের দুই জনপ্রিয় অভিনেত্রীকে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কেরলে (Kerala)। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। নির্যাতিত অভিনেত্রীদের একজন আবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন। ছবির প্রযোজকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Actress-Molest

Advertisement

ঘটনার সূত্রপাত কেরলের কোঝিকোড় জেলায়। সেখানকার একটি অভিজাত শপিং মলে ছবির প্রচারে গিয়েছিলেন ওই দুই অভিনেত্রী। দু’জনের নাম জানা যায়নি। তবে বেশ মালয়ালম সিনেমার জগতে বেশ জনপ্রিয় তাঁরা। সেই কারণেই তাঁদের মলে আসার খবর পেয়ে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। ভিড়ে মধ্যে দিয়ে মঞ্চের দিকে যাচ্ছিলেন দুই অভিনেত্রী। তাঁদের চারপাশে নিরাপত্তারক্ষীরাও ছিলেন। 

[আরও পড়ুন: ‘বিগ বস সঞ্চালনার জন্য নেওয়া ১০০০ কোটি টাকা ফেরত দেব’, সলমনের দাবি ঘিরে চাঞ্চল্য]

তবে নিরাপত্তারক্ষীদের পক্ষেও ভিড় সামলানো মুশকিল ছিল। আর এর মধ্যেই যৌন হেনস্তার শিকার হন দুই অভিনেত্রী। যাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই প্রতিবাদ করেন। আরেকজন সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, সহ-অভিনেত্রীর মতো তিনিও যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। কিন্তু ঘটনার আকস্মিকতায় এতটাই অবাক হয়ে গিয়েছিলেন যে সেই মুহূর্তে কিছু বলে উঠতে পারেননি। এর আগে কখনও এমন জঘন্য অভিজ্ঞতা হয়নি বলেও জানান ওই অভিনেত্রী।

Actress-Molest-1

অভিনেত্রীদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই বিষয়টির নিন্দা করেন। সিনেমার প্রযোজক থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। শোনা গিয়েছে, শপিং মলের CCTV ফুটেজ খতিয়ে দেখা হবে। দুই মহিলা পুলিশ নির্যাতিত অভিনেত্রীদের বয়ান রেকর্ড করবেন। দোষীদের যোগ্য শাস্তির দাবি জানানো হয়েছে বিভিন্ন হল থেকে। সেই আশ্বাসই পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে খবর।

[আরও পড়ুন: ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে দেব-কোয়েলের রোম্যান্স! কী করলেন রুক্মিণী, দেখুন ভিডিও

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.