Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬
Uorfi Javed

শরীরে জড়ানো দু’হাজার সিমকার্ড! নতুন পোশাকে ফের চমকে দিলেন উরফি

কয়েকদিন আগে হাত দিয়ে স্তন ঢেকে ছবি পোস্ট করেছিলেন উরফি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২২, ১৮:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২২, ১৮:৪৯

options
link
শরীরে জড়ানো দু’হাজার সিমকার্ড! নতুন পোশাকে ফের চমকে দিলেন উরফি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এটাই দেখার বাকি ছিল। হ্যাঁ, উরফি জাভেদের নতুন পোশাক দেখে নেটিজেনরা এটাই বলেছ। তা এবার কী দিয়ে পোশাক বানালেন উরফি? উরফির শরীরে এবার দেখা গেল প্রায় ২০০০ টি সিম কার্ড দিয়ে তৈরি পোশাক। যা দেখে হতবাক সবাই। নেটিজেনদের মধ্যে কেউ কেউ তো বলছেন, এত সিমকার্ড কোথায় পেলেন সুন্দরী?

কয়েকদিন আগে হাত দিয়ে স্তন ঢেকে ছবি পোস্ট করেছিলেন উরফি। শরীরে পোশাক প্রায় নেই বললেই চলে। এমন অবস্থায় ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন উরফি (Urfi Javed)। আর সেই ভিডিও আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। উরফির কাণ্ড থেকে রণবীর সিংয়ের (Ranveer Singh) নগ্ন ফটোশুটের কথা স্মরণ করলেন নেটিজেনরা। তবে শোনা যাচ্ছে, ‘জামাতারা’ সিরিজের নতুন সিজনের প্রোমোশনের জন্য়ই এমন কাণ্ড ঘটিয়েছেন উরফি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ফ্ল্যাট বিক্রি করলেন অক্ষয় কুমার! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত অভিনেতার?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by urfi javed (@urfi_javed_offical)

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়। এবার প্রায় নগ্ন অবস্থাতেই ফ্রেমবন্দি হয়েছেন সোশ্যাল মিডিয়ার তারকা।

সম্প্রতি ইদের দিনে ফ্লোরাল শাড়ির সঙ্গে ব্রালেট পরেছিলেন উরফি। শাড়ির আঁচল এমনভাবে নিয়েছিলেন যাঁতে বক্ষযুগলের ভাঁজ দেখা যায়। তাতে প্রবল সমালোচিত হন সোশ্যাল মিডিয়ার তারকা। “কিছু তো লজ্জা রাখ। আজকের দিনে এমন পোশাক না পরলেই নয়!”, “মুসলিম সমাজে কিছু নির্লজ্জেরও জন্ম হয়”, উরফির ছবিতে এমন মন্তব্য করা হয়। অবশ্য এসব নিয়ে বিশেষ মাথা ঘামান না উরফি। যেমন ইচ্ছে তেমন পোশাক তিনি পরতে পারেন বলেই দাবি সোশ্যাল মিডিয়ার তারকার।

[আরও পড়ুন: ২০২৪-এ মথুরা থেকে ভোটে দাঁড়াচ্ছেন কঙ্গনা! গুঞ্জন শুনে তীব্র কটাক্ষ হেমা মালিনীর ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.