Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬
Urfi Javed

উরফি জাভেদের নয়া কাণ্ড, এবার বিকিনি পরে ফুল পাড়তে গেলেন অভিনেত্রী, দেখুন ভিডিও

নিজেকে কীভাবে খবরে রাখতে হয় তা যেন ভালই শিখে ফেলেছেন অভিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২২, ১৪:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২২, ১৪:১১

options
link
উরফি জাভেদের নয়া কাণ্ড, এবার বিকিনি পরে ফুল পাড়তে গেলেন অভিনেত্রী, দেখুন ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যামেরার সামনে নানা কাণ্ড ঘটিয়ে থাকেন উরফি জাভেদ (Urfi Javed)। তার সৌজন্যেই খবরের শিরোনামে উঠে আসে তাঁর নাম। কখনও খোলামেলা পোশাক পরে ফটোশুট, তো কখনও যৌন আবেদন ভরা উদ্দাম নাচ। সোশ্যাল মিডিয়ায় কীভাবে ভাইরাল হতে হয়, তা যেন রপ্ত করে ফেলেছেন উরফি। এবার বিকিনি পরে ফুল পাড়তে গেলেন অভিনেত্রী। 

Urfi Javed 1

Advertisement

ইনস্টাগ্রামে নতুন এই ভিডিও আপলোড করেছেন উরফি। যেখানে কালো বিকিনি পরে ফুল তুলতে দেখা যাচ্ছে অভিনেত্রী। মাঝে আবার পড়েও যাচ্ছিলেন। কোনওভাবে নিজে সামলে নেন। তারপরই হেসে ফেলেন। হাতের নাগালে পাওয়া ফুলটি সযত্নে কানের পাশে লাগিয়ে নেন। ভিডিওর ক্যাপশনে উরফি লিখেছেন, “কংক্রিট থেকে ফোটা গোলাপ ফুল আমি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urrfii (@urf7i)

[আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে শেষ শুটিং! ‘ইস্মার্ট জোড়ি’র সেটেই অসুস্থ হয়ে পড়েন অভিষেক চট্টোপাধ্যায়]

লখনউয়ে জন্ম উরফির। সেখানেই পড়াশোনা।  ২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। ওয়েব সিরিজেও অভিনয় করেছেন উরফি। ‘বিগ বস OTT’ শোয়ের প্রতিযোগী ছিলেন তিনি।

Urfi Javed 2

নিজেকে কীভাবে খবরে রাখতে হয় তা ভালই শিখে ফেলেছেন অভিনেত্রী উরফি জাভেদ (Urfi Javed)। তাই তো প্রায় প্রতিদিনই এমন কিছু একটা করে দেন, যে গোটা সপ্তাহ উরফিকে নিয়েই মত্ত থাকে গুঞ্জন পাড়া। তর্ক-বিতর্ক থেকে ব্যঙ্গ-বিদ্রুপ, সবই হয়। তবে তা নিয়ে বিশেষ মাথা ঘামান না  অভিনেত্রী। তিনি নিজের কাজেই মগ্ন থাকেন। আর নিয়মিত সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করতেই থাকেন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urrfii (@urf7i)

[আরও পড়ুন: ফের বলিউডে তিন স্টারকিড, শুটিং ফ্লোর থেকে ফাঁস সুহানা খান, খুশি কাপুরের ছবি]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.