সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষভ পন্থ (Rishabh Pant) ও উর্বশী রাউতেলা। বেশ কয়েক মাস ধরেই চর্চায় রয়েছে এই দু’জনের নাম। তাঁদের পেশাগত কারণে নয়, বরং ব্যক্তিগত জীবনের কথা নিয়েই আলোচনায় সরগরম নেটদুনিয়া। সেই জল্পনার আগুনে ঘি ঢাললেন উর্বশী (Urvashi Rautela) স্বয়ং। ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ভালবাসাকে অনুসরণ করে অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন তিনি। তাতেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা, তাহলে কি পন্থের সঙ্গে দেখা করতেই অস্ট্রেলিয়ায় গিয়েছেন বলিউড অভিনেত্রী?
টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। টুর্নামেন্ট শুরু হতে বেশ কয়েকদিন বাকি থাকলেও প্রস্তুতি নেওয়ার জন্য আগেই সেদেশে পৌঁছে গিয়েছে রোহিত ব্রিগেড। বৃহস্পতিবার সেই দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় গিয়েছেন ঋষভ পন্থও। তারপরেই রবিবার ভোরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন উর্বশীও। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আমার ভালবাসাকে অনুসরণ করলাম, তা আমাকে অস্ট্রেলিয়ায় নিয়ে এল।”
এতেই শেষ নয়। বিষণ্ণ মুখে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন উর্বশী। সেই ছবির ক্যাপশনেও বিরহের ছাপ স্পষ্ট। একটি খাটে একগুচ্ছ গোলাপ নিয়ে আধশোয়া অবস্থায় নিজের ছবি পোস্ট করে উর্বশী লিখেছেন, “আয়না আজকে ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে গেল। আমার মন খুব ব্যথিত ছিল, কিন্তু মুখের নকল হাসি ধরা পড়ে গেল।” আরেকটি ছবিতে তিনি লিখেছেন, “শুধু এইটুকু বলে দাও, তোমার জন্য অপেক্ষা করব নাকি তোমার মতোই বদলে যাব।” তবে কিছুক্ষণের মধ্যেই এই ছবির ক্যাপশন বদলে দেন উর্বশী। তিনি লেখেন, ” কী করে একটা মানুষ এতটা নির্দয় হতে পারে, অন্য মানুষের কষ্ট দেখেও তার খারাপ না লাগে।”
View this post on Instagram
[আরও পড়ুন: প্রথমবার বাবা হলেন রাফায়েল নাদাল, ফুটফুটে সন্তানের জন্ম দিলেন স্ত্রী মেরি]
বেশ কিছুদিন ধরেই ঋষভ ও উর্বশীর সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। ২০১৮ সালে তাঁদের সম্পর্ক থাকলেও তা বেশিদিন টেকেনি। পরবর্তীকালে ইশা নেগির সঙ্গে সম্পর্কের কথা সকলের সামনে প্রকাশ করেন ঋষভ। কিন্তু উর্বশীর ব্যক্তিগত সম্পর্কের কোনও খবর ছিল না। কিছুদিন আগেই উর্বশীর একটি সাক্ষাৎকারের পরে ফের পুরনো সম্পর্কের কথা মাথাচাড়া দিয়ে ওঠে। একে অপরকে কটাক্ষ করে বার্তা দেন দু’জনেই। তবে সাম্প্রতিক কিছুদিন ধরেই উর্বশীর সোশ্যাল মিডিয়া থেকে পরিষ্কার, ঋষভের মনে জায়গা পুনরুদ্ধার করতে বেশ আগ্রহী তিনি।
গোটা বিষয়টি নেটিজেনদেরও নজরে পড়েছে। অধিকাংশই মনে করছেন, নিজের ভালবাসার কথা প্রকাশ করে ঠিকই করছেন উর্বশী। কেউ কেউ আবার মনে করছেন, এইভাবে ঋষভের মনসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছেন উর্বশী। তবে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি ঋষভ। তবে তাঁদের সম্পর্ক নিয়ে আগামী দিনেও জল্পনা বাড়বে বলেই মত নেটিজেনদের।
[আরও পড়ুন: ‘শাড়ি পরলেও তো পেট দেখা যায়’, খোলামেলা পোশাকে ট্রোলড হয়ে ফুঁসে উঠলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলি]
সর্বশেষ খবর
-
এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’ হিন্দুত্ববাদীদের! কী বলছেন বামনেতা?
-
যুদ্ধের প্রস্তুতি, দেশের ২৪৪ জেলায় বসছে বিমান হানার বিপদ সংকেত কেন্দ্র
-
কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালীন বিপত্তি! পাহাড় থেকে পড়ে মৃত্যু সেনা আধিকারিকের
-
অতিমারী রুখতে কার্যকরী! এআই ব্যবহার করে তৈরি সর্বগুণসম্পন্ন টিকা
-
‘সিএবি কোষাধ্যক্ষ ইচ্ছেমতো আইন বদলে ফেলতে পারেন না’, ফের বিস্ফোরক অভিষেক