সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বরুণ ধাওয়ান। ‘কুলি নম্বর ওয়ান’-এর শুটিং করতে গিয়ে একটু বেচাল, আর তার ফলেই হাত-পা ভেঙে হাসপাতালে যেতে বসেছিলেন তিনি। হতে পারত মৃত্যুও। কিন্তু শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে বুদ্ধির জোরে রক্ষা পেলেন তিনি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ছবিতে একটি দৃশ্য থাকবে যেখানে খাদে গাড়ি ঝুলছে। আর সেখান থেকে বেরিয়ে আসছেন বরুণ। সেই দৃশ্যটিরই শুটিং চলছিল। একাধিকবার এই দৃশ্যের মহড়া দিয়েছেন তিনি। ফলে এ নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। শুটিংয়ের সময় স্টান্ট কো-অর্ডিনেটররাও ছিলেন সেখানে। কথা ছিল বরুণ গাড়িতে থাকবেন। কয়েকটি ক্লোজ শট নেওয়া হবে, তারপরই গাড়ি থেকে বেরিয়ে আসবেন তিনি। পরিকল্পনামাফিক শট নেওয়া শুরু হয়। কিন্তু সব মিটে যাওয়ার পর দেখা যায় গাড়ি থেকে বেরোতে পারছেন না বরুণ। গাড়ির দরজা কোনও কারণে জ্যাম হয়ে গিয়েছে। তাই খুলছে না। এদিকে স্টান্ট কো-অর্ডিনেটররা ততক্ষণে বরুণকে উদ্ধার করতে কাজে লেগে পড়েছেন। খাদের ধারে গাড়িটি এমনভাবে ঝুলেছিল যে একাধিক স্টান্টম্যানের যাওয়া সম্ভব ছিল না। এমন পরিস্থিতিতে অভিনেতা ঘাবড়াননি একেবারেই। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান তিনি। শেষে একজন স্টান্টম্যান বরুণকে উদ্ধার করতে সমর্থ হন।
[ আরও পড়ুন: মেক-আপ করে আর ক’দিন কমবয়সি সাজবেন? ‘বুড়ি’ বলে আক্রমণ মালাইকাকে ]
তবে এই প্রথম যে ‘কুলি নম্বর ওয়ান’-এর সেটে দুর্ঘটনা ঘটল, তা নয়। এর আগে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছিল ছবির একটি সেট। মাস দুই আগে মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্মিস্তান স্টুডিওর সেটে ছবির কাজ চলছিল। সেই সময়ে ১৫ জন উপস্থিতও ছিলেন ফিল্মিস্তানের সেটে। তখনই সেটে আগুন লাগে। যদিও অগ্নিকাণ্ডের সময় সারা আলি খান বা বরুণ ধাওয়ান কেউই সেই সময়ে সেটে উপস্থিত ছিলেন না। ঘটনা কিছুক্ষণ আগেই শুটিং শেষ করে বেরিয়ে গিয়েছিলেন তাঁরা।
পরের বছর ১ মে মুক্তি পাবে ‘কুলি নম্বর ওয়ান’। শোনা যাচ্ছে, গোবিন্দা-করিশ্মার দু’টি গানও নাকি রিমেক হবে। আর সেগুলিও থাকবে ছবিতে। গান দু’টি হল- ‘ম্যায় তো রাস্তে সে যা রাহা থা’ আর ‘হুসন হ্যায় সুহানা’। এই গান দু’টিতেও দেখা যাবে বরুণ ধাওয়ান ও সারা আলি খানকে।
[ আরও পড়ুন: একসঙ্গেই নববর্ষ কাটাবেন ভিকি-ক্যাটরিনা, সম্পর্ক কি তবে পরিণতির পথে? ]
সর্বশেষ খবর
-
মাঝরাস্তায় ট্যাঙ্কার থেকে ইথানল চুরি! বর্ধমানে সক্রিয় বড়সড় চক্র, সতর্ক পুলিশও
-
পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক! বাংলায় কমছে প্রজনন হার, সমীক্ষার ফলাফলে উদ্বেগ
-
আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও!
-
একমাসে দ্বিতীয়বার! ফের বঙ্গে আসছেন শাহ, আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি
-
চলবে সেতু রক্ষণাবেক্ষণের কাজ, ফের ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ