Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Katrina Kaif Vicky Kaushal

পাকা কথা সারা, ডিসেম্বরেই ভিকির সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন ক্যাটরিনা!

ক্যাটরিনা ও ভিকির বিয়ের পোশাক বানাচ্ছেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্য়ায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২১, ১৫:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২১, ১৫:৩৩

options
link
পাকা কথা সারা, ডিসেম্বরেই ভিকির সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন ক্যাটরিনা! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ের গুঞ্জন নিয়ে তোলপাড় বলিউড। বুধবার সকাল থেকেই মায়ানগরীর হাওয়ায় কান পাতলে শোনা যাচ্ছে, ভিকি ও ক্যাটরিনার বিয়ে নিয়ে নাকি দুই পরিবারের পাকা কথা শেষ। চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরেই নাকি বিয়ে করতে চলেছেন গুঞ্জনে থাকা বলিউডের এই জুটি।

শোনা গিয়েছিল, ১৮ আগস্ট নাকি গোপনে বাগদান পর্ব সেরে ফেলেছেন ভিকি ও ক্যাটরিনা। তবে সে খবর যে একেবারেই ভুয়ো, তা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন ভিকি। তবে ভিকির সঙ্গে বিশেষ বন্ধুত্ব নিয়ে কখনওই মুখ খুলতে দেখা যায়নি ক্যাটরিনা কাইফকে।

Advertisement

করণ জোহরের শোয়ে এসে ভিকি কৌশলের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন ক্যাটরিনা। সে কথা করণের মুখ থেকে জানতে পেরে একেবারেই লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন ভিকিও। এই ঘটনার পর থেকেই ভিকি ও ক্যাটরিনাকে নিয়ে বলিউডে গুঞ্জন শুরু হয়।

[আরও পড়ুন: ‘সর্দার উধম’ ব্রিটিশ বিরোধী! বিচারকদের সিদ্ধান্তে অস্কারের দৌড় থেকে বাদ সুজিত সরকারের ছবিটি]

সলমন খানের হাত ধরেই বলিউডে প্রবেশ করেছিলেন ক্যাটরিনা। সেই সময় দুই তারকার অফস্ক্রিন প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু ফের রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক গড়ে ওঠে। সলমনের সঙ্গে ক্যাটরিনার দূরত্ব তৈরি হয়। এদিকে প্রকাশ্যে ভালবাসার কথা না বললেও রণবীর ও ক্যাটরিনার একান্ত মুহূর্ত মাঝে মধ্যেই পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়ত। তবে সময়ের ফেরে সে সম্পর্কও ভেঙে যায়। ক্যাটরিনার বান্ধবী আলিয়া ভাটকে (Alia Bhatt) মন দিয়ে বসেন রণবীর।

রণবীরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর নাকি ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা। কেরিয়ারও তেমন ভাল চলছিল না সেই সময়। ফের হাল ধরেন সলমন খান। শোনা যায়, সলমনের সাহায্যেই প্রেম ভাঙার শোক থেকে বেরিয়ে আসেন ক্যাটরিনা। মাঝে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। এরপর ভিকি কৌশলের সঙ্গে নৈকট্যের খবর আসে। একাধিকবার একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে দু’জনকে।

[আরও পড়ুন: হবু বউমার জন্মদিনে জমিয়ে পার্টি শ্রাবন্তীর, ছবি পোস্ট করে ছেলের বান্ধবীকে কী লিখলেন অভিনেত্রী?]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.