সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এরকমটা যে হবে তা ভাবতেই পারেননি ভিকি কৌশল। সদ্য শেষ করেছেন ‘স্যাম বাহাদুর’ ছবির শুটিং। পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে জুটি বেঁধে ফের নতুন অবতারে দেখা যাবে ভিকিকে। হাতেও রয়েছে সারা আলি খানের সঙ্গে নতুন আরেক ছবি। কিন্তু তারই মাঝখানে খারাপ খবর। ভিকি কৌশলের হাত থেকে ফসকে গেল তাঁর স্বপ্নের ছবি ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’! হ্যাঁ, বলিউড গুঞ্জনে এমনটাই শোনা যাচ্ছে।
[আরও পড়ুন: ক্লিভেজ ঢাকা পোশাক পরলেই শুটিংয়ে এন্ট্রি! সলমনের ফতোয়া নিয়ে মুখ খুললেন পলক তিওয়ারি ]

‘উরি’ ছবির পরিচালক আদিত্য ধর বহুদিন ধরেই প্ল্যান করছিলেন তাঁর স্বপ্নের ছবি ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ তৈরির। কিন্তু করোনা আবহে হঠাৎ করেই সেই প্ল্যান থমকে যায়। শোনা যাচ্ছে, প্রযোজক রনি স্ক্রুওয়ালাও এই ছবি থেকে পিছিয়ে আসে। সম্প্রতি জিও স্টুডিও পরিচালক আদিত্য ধরের এই ছবিকে সবুজ সংকেত দেখিয়েছে। তবে নতুন প্রযোজকের সঙ্গে সঙ্গে কাস্টিংয়েও বদল এসেছে। শোনা যাচ্ছে, ভিকি কৌশলকে বাদ দিয়ে এই ছবিতে এন্ট্রি নিচ্ছেন রণবীর সিং। রণবীরের সঙ্গে নাকি প্রাথমিক কথাবার্তাও সেরে ফেলেছেন আদিত্য। শোনা যাচ্ছে, চিত্রনাট্যও পছন্দ রণবীরের। তবে এখনও তিনি পুরোপুরি হ্যাঁ করেননি। কিন্তু ছবি থেকে যে ভিকি কৌশল বাদ পড়েছেন তা নিশ্চিত।
[আরও পড়ুন: শুটিং সেটে বিস্ফোরণের খবর ভুয়ো, ‘সম্পূর্ণ সুস্থ আছি’, টুইট অভিনেতা সঞ্জয় দত্তর]
সর্বশেষ খবর
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?
-
মহিলাকে ফোনে ‘কুপ্রস্তাব’-হুমকির অভিযোগ, রহড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা